Dhaka ১১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয় বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, শুরু ঐতিহাসিক সফর চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা

পাংশায় প্যানেল মেয়রকে হাতুড়িপেটা করেছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪
  • / 189

রাজবাড়ীর পাংশা পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অতুর সরদারকে হাতুড়িপেটা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে পাংশা পৌরসভার মৈশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনতিদূরে এ ঘটনা ঘটে। তার শরীরের মাথ, কোমর, হাতনহ বিভিন্ন স্থানে জখম হয়েছে। পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে মৈশালা গ্রামে নিজ বাড়িতে রয়েছেন তিনি।
অতুর সরদার জানান, তিনি প্রতিদিন সকালে হাঁটাহাটি করেন। মঙ্গলবার সকাল ৬টার দিকে হাঁটতে বের হন। মৈশালা প্রাথমিক বিদ্যালয়ের সামনে যাওয়ার পর হঠাৎ দুটি মোটরসাইকেলে পাঁচ যুবক এসে তার উপর হামলা চালায়। দুর্বৃত্তরা হাতুড়ি দিয়ে তার মাথা, কোমর ও দুই হাতে বেধরক পেটায়। একজনকে ধরার চেষ্টা করলে তার হাতে হাতুড়ি দিয়ে আঘাত করে। ওই যুবকের কাছে ধারালো অস্ত্র ছিল। আত্মরক্ষার্থে তিনি রাস্তার পাশে খালে লাফ দেন। তা নাহলে তাকে প্রাণে মেরে ফেলত। দুর্বৃত্তদলে আল আমিন, কালু ও উজ্জল নামে তিনজনকে চিনতে পেরেছেন। অভিযোগ করেন, হামলাকারীরা চাঁদাবাজ। তিনি চাঁদাবাজিতে বাধা দেওয়ায় তার উপর হামলা করেছে। বিষয়টি মৌখিকভাবে পাংশা থানাকে জানানো হয়েছে। লিখিত অভিযোগের প্রস্ততি নিচ্ছেন।
পাংশা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত অতুর সরদারের সাথে কথা বলেছেন। প্রাথমিকভাবে তিনি দুজনকে চিনতে পেরেছেন বলে জানিয়েছেন পুলিশকে। ওই দুজনকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় প্যানেল মেয়রকে হাতুড়িপেটা করেছে দুর্বৃত্তরা

প্রকাশের সময় : ০৯:০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪