Dhaka ১১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয় বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, শুরু ঐতিহাসিক সফর চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা

পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ \ দেশিয় অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোটার
  • প্রকাশের সময় : ০৮:৪৫:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪
  • / 188

 রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পূর্ব পাট্টা গ্রামের একটি আম বাগান থেকে বৃহস্পতিবার গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পাংশা থানার পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো একই ইউনিয়নের নিভা গ্রামের সোনাই মল্লিকের ছেলে রফিক মল্লিক, মকবুল মন্ডলের ছেলে হাবিব মন্ডল এবং পাট্টা গ্রামের আমিন শেখের ছেলে আক্তার শেখ। এসময় তাদের কাছ থেকে একটি লম্বা ধারালো ছোড়া, একটি প্লাস, দুটি হাতুড়ি, একটি লোহার রড, একটি লোহার পাইপ উদ্ধার করা হয়।

পাংশা থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এখবর পেয়ে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে পাট্টা ইউনিয়নের পূর্ব পাট্টা গ্রামের জামে মসজিদের পেছনে আমবাগানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তদলের কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে দেশিয় অস্ত্র জব্দ করা হয়। গ্রেপ্তার রফিক মন্ডলের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজিসহ তিনটি মামলা রয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। এ ঘটনায় অন্য পলাতক আসামিদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ডাকাতির প্রস্তুতির ঘটনায় পাংশা থানার এসআই সেলিম হোসেন বাদী হয়ে মামলা করেছেন। শুক্রবার আসামিদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ \ দেশিয় অস্ত্র উদ্ধার

প্রকাশের সময় : ০৮:৪৫:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪