Dhaka ১১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলায় নিহত ৬ প্রধানমন্ত্রীর সঙ্গে ইস্তাম্বুল বিমানবন্দরের সিইওর সৌজন্য সাক্ষাৎ রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয় বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, শুরু ঐতিহাসিক সফর চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা
রাজবাড়ী-২ আসনে ঈগলের পক্ষে জোয়ার

নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিন, আমি আপনাদের পাশে আছি-নুরে আলম সিদ্দিকী হক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:১২:০২ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
  • / 292

 রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী নুরে আলম সিদ্দিকী হকের ঈগল প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তিনি গণসংযোগে বেরিয়ে যেখানেই যাচ্ছেন ব্যাপক সাড়া পাচ্ছেন। সকল শ্রেণিপেশার মানুষের ভালোবাসায় তিনি সিক্ত হচ্ছেন। মাঝে মধ্যে তিনি পথসভায় বক্তৃতা করছেন। সেখানে শত শত মানুষ তার কথা শোনার জন্য সমবেত হচ্ছেন। তিনি বলছেন, আমি আপনাদের পাশে সবসময় ছিলাম। আছি এবং যে কোনো পরিস্থিতিতে থাকবই। আপনারা ভয় পাবেন না। নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিন।

নুরে আলম সিদ্দিকী হক বলেন, এ এলাকার অবস্থাটা এমন সকলের পিঠ দেয়ালে ঠেকে গেছে। যেখানে কারও কথা বলার স্বাধীনতা নেই। ভিন্নমত প্রকাশও কেউ করতে পারেনা। এভাবে আর চলতে পারেনা। ভয়কে জয় করে আমাদের এগিয়ে যেতে হবে। আমি বিজয়ী হলে সবার কথা বলার স্বাধীনতা থাকবে। সন্ত্রাসকে চিরতরে দূর করা হবে। সন্ত্রাসীদের ঠাঁই হবেনা এ এলাকায়। মানুষ তার পূর্ণ স্বাধীনতা ভোগ করবে। এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সর্বক্ষেত্রে উন্নয়ন ঘটানো হবে। একটি সুস্থ নতুন প্রজন্মকে গড়ে তোলার জন্য যা যা করা প্রয়োজন তার সবই করা হবে। শিশু-কিশোররা যাতে নিয়মিত খেলাধুলা করতে পারে, সংস্কৃতি চর্চার মাধ্যমে নিজেদের তুলে ধরতে পারে সেব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। রাজবাড়ী-২ আসনের তিন উপজেলা কোনো কিছুতেই পিছিয়ে থাকবে না।

তিনি বলেন, আমি শুধুই ভালোবাসার কাঙাল। নির্বাচনে নেমে আপনাদের ভালোবাসা পেয়েছি। এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আপনাদের ভালোবাসাই আমার শক্তি। আমার চলার পথের পাথেয়। আমার উদ্যম। আপনাদের ভালোবাসা নিয়েই আমি বেঁচে থাকতে চাই। সুখে দুখে আপনাদের সাথে কাটাতে চাই।

তিনি আবারও উল্লেখ করেন, আমার প্রতিপক্ষ বিভিন্ন অপকৌশলে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করেই চলেছে। নানাভাবে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। আমি কোনো হুমকি ধমকিকে ভয় পাইনা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী-২ আসনে ঈগলের পক্ষে জোয়ার

নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিন, আমি আপনাদের পাশে আছি-নুরে আলম সিদ্দিকী হক

প্রকাশের সময় : ০৬:১২:০২ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩