Dhaka ১১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলায় নিহত ৬ প্রধানমন্ত্রীর সঙ্গে ইস্তাম্বুল বিমানবন্দরের সিইওর সৌজন্য সাক্ষাৎ রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয় বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, শুরু ঐতিহাসিক সফর চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা

গণসংযোগে স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হক – কোনো হুমকি ধামকিতে ভয় পাইনা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৪২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
  • / 216

রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক বলেছেন, আমাকে হুমকি ধামকি দেখিয়ে কোনো লাভ নেই। আমাকে কোনভাবেই ভোটের মাঠ থেকে দূরে সরানো যাবেনা। রোববার বিকেলে পাংশা উপজেলায় গণসংযোগকালে সরদার বাসস্ট্যান্ড এলাকায় এক পথসভায় একথা বলেন।
তিনি বলেন, আমার জীবনে চাওয়া পাওয়ার কিছু নেই। আমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন তা জীবন চলার মত। পাংশা, বালিয়াকান্দি, কালুখালী উপজেলার নির্যাতিত নিপীড়িত মানুষের কান্না শুনতে পাই তখন আমার ঘুম হারাম হয়ে যায়। এ এলাকার মানুষ আহত হয়ে যখন ঢাকার হাসপাতালে শুয়ে থাকে তখন আমার বুক কেঁপে ওঠে। নির্যাতিত মানুষের কথা চিন্তা করে আমি এ দুঃসাহস দেখিয়েছি। আমি প্রার্থী হয়েছি। এই পাংশার মাটিতে আমাকে অনেক হুমকি ধমকি দেওয়া হয়েছে। পাংশার মাটিতে নাকি রাজনীতি করা যাবেনা, ভোট চাওয়া যাবেনা। প্রশ্ন রাখেন কেন? এখানে কি অন্য বড় দল আছে। আমরা আমরাই তো। জিল্লুল হাকিমকে উদ্দেশ্য করে বলেন, আপনার সীমা রাজবাড়ীর মধ্যে আর আমার সীমারেখা টেকনাফ থেকে তেতুলিয়া। আমি এমপি হবো কী হবোনা সেটা আল্লাহ জানেন। আমি এমপি হলেও যা আছি না হলেও তাই থাকব। আমাকে ভয় দেখিয়ে লাভ হয়নি। কোনো হুমকি ধমকিতে ভীত না হয়ে ঈগল প্রতীকে ভোট দিন। আমি একটা কোট কেটে দিয়েছি। খেলার দায়িত্ব আপনাদের। আপনারা সকলে আমার সাথে থাকবেন। ন্যায়ের পক্ষে বিজয় হবেই। অনেককেই বলা হয়েছে, পাংশাছয় গেলে খবর আছে। আমার নেতাকর্মীদের কাছে অনুরোধ সবার সাথে সদাচরণ করুন। ঈগল প্রতীক দুঃশাসন মুক্ত করার প্রতীক। এই প্রতীকে ভোট দিয়ে মানুষকে বাঁচান। আমি এমপি হলে প্রত্যেকটা মানুষ শান্তিতে বাস করবেন। আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ^াস করিনা।
এসময় তার সঙ্গে ছিলেন অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব রেজাউল করিমসহ জেলা কৃষকলীগের নেতৃবৃন্দ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গণসংযোগে স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হক – কোনো হুমকি ধামকিতে ভয় পাইনা

প্রকাশের সময় : ০৬:৪২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩