Dhaka ০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা; এমপি গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে কালুখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে কলেজছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১১ ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ গঙ্গার পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চুয়েটে ক্লাস-পরীক্ষা বর্জন করে আজও শাটডাউন কর্মসূচিতে শিক্ষার্থীরা বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

রাজবাড়ী-২ আসনের জন্য আ. লীগের মনোনয়ন ফরম কিনলেন কৃষকলীগ নেতা হক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:২২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
  • / 295

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পদ্মাকন্যা খ্যাত রাজবাড়ীর নিয়ে গঠিত রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা) আসনে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক। শনিবার দুপুর ১২টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। রবিবার সকাল ১০টায় ২৩বঙ্গবন্ধু এ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম জমা দেবেন নুরে আলম সিদ্দিকী হক।

 বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতি সভাপতি নুরে আলম সিদ্দিকী হক আসনটি জয় পেতে মনোনয়ন প্রত্যাশী হয়েছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে তাকে প্রার্থী করা হলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশা করেন। রাজবাড়ী-২(পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে নৌকার মনোনয়ন চান আওয়ামী লীগের সাবেক অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতি সভাপতি নুরে আলম সিদ্দিকী হক।

জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা কৃষকরত্ন শেখ হাসিনা সরকারের তিন মেয়াদের উন্নয়ন তুলে ধরে রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে নিয়মিত উঠান বৈঠক ও গণসংযোগ করে যাচ্ছেন তিনি। একইসঙ্গে তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকার পক্ষে ভোট চাচ্ছেন।

মাত্র ২১ বছর বয়সে মৃগী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা ১৩ বছর রাজবাড়ী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। নুরে আলম সিদ্দিকী হক বলেন, আমি দীর্ঘদিন আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে মাঠে আছি। এলাকার তৃণমূলের নেতাকর্মী তথা মাটি ও মানুষের সঙ্গে আমার রয়েছে নিবির সম্পর্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, নির্যাতনকারী, দলের মধ্যে বিভেদ সৃষ্টিকারী, টেন্ডারবাজ, ভূমিদস্যু স্বজনপ্রীতি করা এমপি-মন্ত্রীরা কেউ এবার দলীয় মনোনয়ন পাবেন না। শেখ হাসিনার ভাবনার আলোকে এ আসনের তৃণমূল ও সত্যিকার জনমতের ভিত্তিতে মনোনয়ন দিলে তিনি মনোনয়ন পাবেন বলে বিশ্বাস করেন। মনোনয়ন পেলে ইনশাআল্লাহ, আমি জয়লাভ করতে সক্ষম হব। তিনি বলেন, মনোনয়ন পেলে দলীয় কোন্দল, স্বজনপ্রীতি, প্রতিহিংসার রাজনীতিকে নির্বাসনে পাঠিয়ে তৃণমূল থেকে শীর্ষ নেতৃত্ব পর্যন্ত যোগ্যতানুযায়ী সমমূল্যায়ন করা হবে। তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে দলকে গতিশীল এবং শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ’বিনির্মাণের রাজবাড়ী জেলা গড়তে নেয়া হবে সময়োপযোগি সিদ্ধান্ত।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী-২ আসনের জন্য আ. লীগের মনোনয়ন ফরম কিনলেন কৃষকলীগ নেতা হক

প্রকাশের সময় : ০৭:২২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩