Dhaka ১২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাবিতে রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে শ্রাবণী-রাফি কালীগঞ্জে রাশেদ খানের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা “মেয়েটি প্রথম যেদিন এখানে আসে, বিশ্বাস করিনি ওর বাচ্চা আছে…সে নিজেও একটা বাচ্চা।” ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন NEWS24 টেলিভিশনের ১১ বছরে পদার্পণ উপলক্ষে পাংশায় কেক কাটা ও আলোচনা সভা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার ৫ হাজার কোটি টাকা আয়, নোলানের ‘দ্য অডিসি’তে মুগ্ধ সিনেমাপ্রেমীরা সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সিরাজদিখানে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল নিষিদ্ধ

হাসপাতাল কোয়ার্টারে দিনে-দুপুরে নার্সের বাসায় চুরি

এস,এম রাহাত হোসেন ফারুক, বালিয়াকান্দি
  • প্রকাশের সময় : ০৯:৩৬:১১ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
  • / 291

Exif_JPEG_420

রাজবাড়ীর বালিয়াকান্দি হাসপাতালের নার্স কোয়াটারে দিনে-দুপুরে নার্সের বাসার দরজার হ্যাজবোল্ড ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। (৫ নভেম্বর) রবিবার সকাল থেকে দুপুর ১টার মধ্যে বালিয়াকান্দি হাসপাতালের নার্স কোয়ার্টারের বাসায় এ চুরির  ঘটনা ঘটেছে। বালিয়াকান্দি হাসপাতালের স্টাফ নার্স চ্যামেলী খাতুন বলেন, সকাল সাড়ে ৮টায় বাসা তালা দিয়ে অফিসে যান। দুপুর ২টার সময় বাসায় খেতে এসে দেখতে পাই দরজার হ্যাজবোল্ড ভাঙ্গা ও দরজা খোলা। ভিতরে ঢুকে দেখতে পাই ওয়ারড্রপের ড্রয়ার ভেঙ্গে মালামাল এলোমেলো করে রাখা। পরে দেখতে পাই ঘরে থাকা নগদ ২৫ হাজার টাকা, ১২ আনা ওজনের স্বর্ণের চেইন, দেড় ভরি ওজনের রুপার গহনা চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ, বালিয়াকান্দি সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন।

বালিয়াকান্দি থানার এসআই রাজিবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাসপাতাল কোয়ার্টারে দিনে-দুপুরে নার্সের বাসায় চুরি

প্রকাশের সময় : ০৯:৩৬:১১ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩