গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ী সদর থানায় ওসি ইফতেখারুল আলম প্রধানের যোগদান

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৯:৪৬:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
- / 328

গত ২৮ অক্টোবর রাজবাড়ী সদর থানার ওসি (অফিসার ইনচার্জ) হিসেবে যোগদান করেন ইখতেখারুল আলম প্রধান।
এর আগে তিনি একই থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। রাজবাড়ী সদর থানায় ওসি হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি পাংশা মডেল থানায় ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। ২০১০ সালে বাংলাদেশ পুলিশে সাব-ইন্সপেক্টর হিসেবে যোগদান করেন।
তিনি বলেন, সেবাই পুলিশের ধর্ম। জনগণের নিরাপত্তা ও জানমাল রক্ষার দায়িত্ব পুলিশের। আমি ও আমার সহকর্মীরা আমাদের উপরে অর্পিত দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। আইনশৃঙ্খলা উন্নতির লক্ষ্যে সকলের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। সকলে আমার জন্য দোয়া করবেন যেন সঠিক ভাবে দায়িত্ব পালন করতে পারি।
Tag :






















