বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত

২ মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলছাত্র নিহত \ আহত ৩

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১০:০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
  • / 338

 মৃগী-পাংশা আঞ্চলিক সড়কের রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউানয়নের চরপাতুরিয়া নামক স্থানে বুধবার দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামিউল হাসান শিমুল (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে মৃগী গ্রামের জহুরুল ইসলামের ছেলে। এঘটনায় আহত হয়েছে আরও তিনজন। তারা হলো একই গ্রামের এহসান আহমেদের ছেলে ইমন, আব্দুস সালামের ছেলে নাইম এবং চরপাতুরিয়া গ্রামের রেজাউল করিমের ছেলে নকিব।

মৃগী পুলিশ ফাঁড়ির আইসি আমানুর রহমান জানান, শিমুল, নাইম ও ইমন মৃগী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। একটি মোটরসাইকেলে করে তারা পাংশার দিকে যাচ্ছিল। ওই সময় নকিব নামে অপর মোটরসাইকেল চালক তার বাড়িতে যাবার জন্য মোটরসাইকেল বাম দিক থেকে ডান দিকে ঘোরালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যায় শিমুল। আহত হয় তিনজনই। তাদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২ মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলছাত্র নিহত \ আহত ৩

প্রকাশের সময় : ১০:০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩