বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত

মাদক মামলায় যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৪৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
  • / 287

রাজবাড়ীতে মো. আবুল হাসান (৩০) নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জান্নাতুন লিলিফা আকতার জাহান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আবুল হাসান যশোরের কোতোয়ালি থানার খামার বাগডাঙ্গা মৃত আমির হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে ছিলেন না।

আদালত সূত্র জানায়, ২০১২ সালের ১৭ মে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এসপি গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৪৩৫৪) তল্লাশি করা হয়। পরে আবুল হাসানের পায়ের মাঝখানে রাখা একটি ব্যাগ থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত মো. আবুল হাসানের যাবজ্জীবন কারাদণ্ড দেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মাদক মামলায় যাবজ্জীবন

প্রকাশের সময় : ০৭:৪৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩