বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত

দুর্বৃত্তের কবলে কৃষক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:৩১:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
  • / 334

রাজবাড়ীর পাংশায় মাজেদ প্রামানিক নামে এক কৃষক দুর্বৃত্তের কবলে পড়েছেন। এ বিষয়ে শুক্রবার রাতে তিনি পাংশা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তিনি উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ভট্টাচার্যপাড়ার বাসিন্দা।
কৃষক মাজেদ প্রামানিক জানান, গত বুধবার রাাতে নামাজ পড়ে বাড়ি ফেরার সময় তিনজন মুখোশধারী দুর্বৃত্ত তার পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তার চোখ গামছা দিয়ে বেঁধে ফেলে। তার মুখে স্কচ টেপ দিয়ে আটকানোর সময় একজনের আঙুল তার মুখের ভেতরে চলে যায়। এসময় তিনি চিৎকার দিলে দুর্বৃত্তরা তার কাছে থাকা দুটি মোবাইল ফোন নিয়ে চলে যায়।
তিনি আরও জানান, তার সাথে কারও কোনো শত্রæতা নেই। দুর্বৃত্তরা কেন কী উদ্দেশ্যে তার উপর হামলা করেছিল তা তিনি জানেন না। বিষয়টি রাতেই পাংশা থানায় মৌখিকভাবে জানিয়েছেন। বর্তমানে তিনি ভয়ে আছেন। একারণে থানায় লিখিত অভিযোগ করেছেন।
বাবুপাড়া ইউনিয়নে দায়িত্বে থাকা বিট পুলিশিং কর্মকর্তা পাংশা থানার এসআই কামাল হোসেন জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দুর্বৃত্তের কবলে কৃষক

প্রকাশের সময় : ০৯:৩১:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩