বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত
পরিবার নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন উত্তম

দিন মুজুরি ৬০ টাকা ! তাও বাকী পড়ে আছে এক বছরের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৩১:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
  • / 220

দিনে মুজুরি মাত্র ৬০ টাকা। সেটাও নিয়মিত পান না। এক বছরেরও বেশি মুজুরির টাকা বাকী পড়ে আছে। অর্থাভাবে মানবেতর জীবন যাপন করছেন উত্তম দাস। আক্ষেপ করে বলেন, দিনে ৬০ টাকা মুজুরি এটা কি বিশে^র কোথাও আছে? উত্তম রাজবাড়ী শহরের বিনোদপুর বিবেকানন্দ পল্লীর(হরিজন পল্লী) বাসিন্দা। ৬০ টাকা মুজুরিতে কাজ করেন রাজবাড়ী সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে।

উত্তম দাস জানান, তার বাবা রামসরণ পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। এটাই তাদের জাতিগত পেশা। ১৯৮৯ সালে তার বাবা মারা যান। তখন তার বয়স মাত্র ৯ বছর। তখন থেকেই সংসারের বোঝা তার ঘাড়ে। বর্তমানে সংসারে মা, স্ত্রী ও তিন ছেলে মেয়ে রয়েছে। বড় মেয়ে উচ্চ মাধ্যমিক, ছোট মেয়ে নবম এবং ছেলে পঞ্চম শ্রেণিতে পড়ে। ১২ বছর আগে রাজবাড়ী সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে দৈনিক ৬০ টাকা মুজুরি ভিত্তিক চুক্তিতে কাজ নেন। মাসে যে কয়দিন কাজ করেন শুধু সেই কয়দিনের টাকা হিসেবে ধরা হয়। বছর শেষে দেওয়া হয় তার মুজুরির টাকা। ২০২১ সালের মুজুরির টাকা পেয়েছিলেন ২০২২ সালে। তাও পুরো টাকা পাননি। সাত মাসের টাকা পেয়েছিলেন। ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত ২১ মাসের টাকা পাওয়ার কথা। কিন্তু বৃহস্পতিবার জানতে পারেন এবারও পুরো টাকা পাবেন না। অর্ধেক টাকার বাজেট আছে।

তিনি জানান, সকাল ৮টায় অফিস যেতে হয়। তিন ঘণ্ট থেকে সাড়ে তিন ঘণ্টা কাজ করতে হয়। মাত্র ৬০ টাকা মুজুরিতে বাংলাদেশে কোনো কাজ করা যায় কীনা তা নিয়ে আক্ষেপ করেন তিনি। একাজের পাশাপাশি রাজবাড়ী পৌরসভায় ২১শ টাকা মাসিক বেতনেও কাজ করেন। বর্তমানে বাজারে যে জিনিসপত্রের দাম তা দিয়ে সংসার চালানো কোনোমতেই সম্ভব হচ্ছে না। তার মা বয়োবৃদ্ধ মানুষ। নানান রোগ বাসা বেঁধেছে তার শরীরে। তারও ওষুধ কিনতে হয়। ছেলে-মেয়ের পড়াশোনার খরচ আছে। তাদের শখ করে কোনো কিছু কিনে দিতে পারেন না। অর্থাভাবে খুবই খারাপ অবস্থায় আছেন তারা।

বলেন, এ পেশা ছেড়ে যে চলে আসবেন। সে উপায়ও নেই। ব্যবসা করার মত কোনো পুঁজি নেই। চায়ের দোকান দিলেও মানুষ তার দোকানে চা খেতে আসবে না। নিচু জাতি বলে মানুষ ঘৃণা করে। সরকার যদি তাদের দিকে একটু তাকাতো তাহলে ছেলে মেয়ে পরিবার নিয়ে একটু ভালোভাবে বাঁচতে পারতেন।

এ বিষয়ে রাজবাড়ী সদর উপজেলা সাব- রেজিস্ট্রার শওকত হোসেন মো. আফি বলেন, তার (উত্তম দাস) নিয়োগটি অনেক আগের। কী চুক্তিতে বা কীভাবে নিয়োগ সে বিষয়টি জানা নেই। অধিদপ্তরের আইনের উপরে তো আর কথা বলার সুযোগ নেই। তবে, বর্তমান বাজার মূল্যে এত কম মুজুরিতে কারও চলা সম্ভব নয়। যদি তার দিক থেকে মুজুরি বাড়ানোর কোনো সুযোগ থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পরিবার নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন উত্তম

দিন মুজুরি ৬০ টাকা ! তাও বাকী পড়ে আছে এক বছরের

প্রকাশের সময় : ০৮:৩১:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩