বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত

পাংশায় আগ্নেয়াস্ত্রসহ ২ চাঁদাবাজ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:২৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
  • / 216

রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের বসাকুষ্টিয়া থেকে শুক্রবার গভীর রাতে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড তাজা গুলিসহ দুই চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পাংশা থানার পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো কলিমহর ইউনিয়নের সীমান্তবর্তী কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বসোয়া পশ্চিমপাড়া গ্রামের মন্টু শেখের ছেলে জাহাঙ্গীর শেখ এবং একই উপজেলার ওসমানপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের দুলাল শেখের ছেলে আশরাফুল শেখ।

পাংশা থানার ওসি মাসুদুর রহমান জানান, গ্রেপ্তার দুই আসামি প্রাথমিক জিজ্ঞাবাদে স্বীকার করেছে, অবৈধ অস্ত্র-গুলি পরস্পর হাত বদলের মাধ্যমে তাদের নিজ নিজ হেফাজতে রেখে পাংশা উপজেলা এলাকার বিভিন্ন ইউনিয়নে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি করে। তারা সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা চাইত। না দিলে মেরে ফেলার হুমকি দিত। অস্ত্রগুলিসহ গ্রেপ্তারের ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। শনিবার তাদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় আগ্নেয়াস্ত্রসহ ২ চাঁদাবাজ গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৯:২৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩