গুরুত্বপূর্ণ সংবাদ:
ফেনসিডিলসহ সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

এস,এম রাহাত হোসেন ফারুক, বালিয়াকান্দি
- প্রকাশের সময় : ০৯:২৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
- / 287

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ১৬ বোতল ফেন্সিডিলসহ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য টিটুল মোল্লা ওরফে টুটুল মোল্লা (৪০) কে গ্রেপ্তার করেছে। সে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের সাঙ্গুরা গ্রামের মৃত আলতাফ হোসেন মোল্লার ছেলে। গত শুক্রবার রাতে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের সাঙ্গুরা গ্রামের নিজ বাড়ীর সামনে থেকে গ্রেপ্তার করে।
ডিবির ওসি মোঃ মনিরুজ্জামান খান বলেন, বালিয়াকান্দি উপজেলার সাঙ্গুড়া গ্রামের মোঃ টিটুল মোল্লা ওরফে টুটুল মোল্লার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে ১৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেন। সে পুকুরের পানিতে ঝাপ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ বিষয়ে বালিয়াকান্দি থানায় তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
Tag :






















