Dhaka ০১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সৌদি আরবে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা ১ হাজার ৪৩১ কেজির কুমড়া ফলিয়ে বিশ্বরেকর্ড গড়লেন কৃষক অমিতাভের বাংলো ও দিলজিতের কনসার্টে বোমা হামলার হুমকি মান্দায় ট্যাপেন্টাডল, চোলাই মদের উপাদান ও অস্ত্রসহ গ্রেফতার ৩ বিয়ের পর অনলাইনে যেসব ৬ বিষয়ে পরামর্শ খোঁজেন নারীরা সরকারের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ রাজবাড়ীতে পদ্মায় গোসল করতে নেমে শিশু নিখোঁজ মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত থাইরয়েড ক্যানসারের ৬ লক্ষণ, যেগুলো অবহেলা করা উচিত নয় কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

ই-কমার্সের নামে প্রতারণা, গ্রাহকের ৬০ কোটি টাকা হাতিয়ে নেওয়া জাবিরউল্লাহ কারাগারে

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:২৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২
  • / 291

জনতার আদালত অনলাইন ॥ ই-কমার্স ব্যবসার নামে জেকা বাজার খুলে কয়েকশ গ্রাহকের ৬০ কোটি টাকা হাতিয়ে নেওয়া জেকা বাজারের সিইও জাবিরউল্লাহ জাবিরকে রোববার আদালতের মাধ্যমে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার বিকেলে ফরিদপুর শহরের আলীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি পুলিশ। জাবিরউল্লাহ জাবির রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের শুকুর আলীর ছেলে। কয়েকদিন আগে শুকুর আলী আনুষ্ঠানিকভাবে জাবিরকে ত্যাজ্য ঘোষণা করেছেন।

সিআইডি পুলিশের রাজবাড়ী শাখার পরিদর্শক জিল্লুর রহমান জানান, রোববার বিকেলে জাবিরউল্লাহ জাবিরকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা  হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের অনুমতি নিয়ে জাবিরউল্লাহকে নিয়ে রাজবাড়ী শহরের নান্নু টাওয়ারে জেকা বাজারের প্রধান অফিসে তল্লাশী চালানো হয়। প্রয়োজনে আদালতের অনুমতি নিয়ে আরও তল্লাশী চালানো হবে বলে জানান তিনি। জাবিরউল্লাহ জাবিরকে পুলিশি জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তা বলা সম্ভব নয়।

প্রসঙ্গত, রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্র নান্নু টাওয়ারে জেকা বাজারের অফিস খুলে ই-কমার্স ব্যবসার নামে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে ৬০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ  ওঠে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। ২০২১ সালের ২ নভেম্বর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সীলগালা করাসহ দুই লাখ টাকা জরিমানাও করে। ওই বছরের ২২ নভেম্বর এর কার্যক্রম বন্ধ ঘোষণা করা  হয়। পরে রাজবাড়ী সদর থানায় মামলা হয়। এরপর থেকেই চক্রটির মূল হোতা জাবিরউল্লাহ জাবির পলাতক ছিল।

এদিকে ভুক্তভোগী গ্রাহকরা টাকা ফেরত পাওয়ার দাবিতে রাজবাড়ী শহরে একাধিকবার মানববন্ধনসহ নানা কর্মসূচী পালন করেছে। এখনও কেউ টাকা ফেরত পাননি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ই-কমার্সের নামে প্রতারণা, গ্রাহকের ৬০ কোটি টাকা হাতিয়ে নেওয়া জাবিরউল্লাহ কারাগারে

প্রকাশের সময় : ০৮:২৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২