গুরুত্বপূর্ণ সংবাদ:
পত্রিকা বিক্রেতাদের ঈদ উপহার পাঠালেন জনতার আদালত সম্পাদক

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৫:৪৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২
- / 380
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী শহরের পত্রিকা বিক্রেতাদের ঈদ উপহার পাছিয়েছেন দৈনিক জনতার আদালত পত্রিকার সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক।
সোমবার বিকেলে দৈনিক জনতার আদালত কার্যালয় থেকে রাজবাড়ী শহরের ১৪ জন পত্রিকা বিক্রেতার হাতে এসব উপহার তুলে দেওয়া হয়। এসময় দৈনিক জনতার আদালত পত্রিকার নির্বাহী সম্পাদক ও দৈনিক সমকাল জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, রাজবাড়ী জেলা প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি শামীম রেজা উপস্থিত ছিলেন।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চিকন চাল, আলু, সেমাই, দুধ, চিনি, কিসমিস।
নুরে আলম সিদ্দীকী হক বলেন, ঈদ আনন্দের বারতা নিয়ে আসে। সবাই সুন্দরভাবে হাসিমুখে ঈদ উদযাপন করুক এ ভাবনা থেকেই পত্রিকা বিক্রেতাদের ঈদ উপহার দেওয়া হয়েছে। আগামীতে এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
Tag :




















