বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আজ টিভিতে যা দেখবেন (১৮ নভেম্বর ২০২৬) বৃষ্টিতে ভেসে গেল ‘মুভিং ডে’, জোহানেসবার্গে এখন তিন ফলই সম্ভব ‘গান নিয়েই আমার যত স্বপ্ন’ রোনালদোর ৭ নম্বর জার্সি পেয়েই বাজিমাত, পর্তুগালের নতুন নায়ক ফর্বস চোট কাটিয়ে ফিরছেন লাউতারো, জানালেন জানেত্তি টেস্টে বাংলাদেশিদের সেঞ্চুরি: ১৮ বছরে প্রথম ৫০, পরের ৫০টি এলো ৮ বছরেই ‘এখন কি রোনালদোর মায়ের কথারও জবাব দিতে হবে আমাকে?’ ‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’ আফগানিস্তানকে রোমাঞ্চকর টেস্টে হারিয়ে জিম্বাবুয়ের ২২ বছরের অপেক্ষার অবসান কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের স্বভাব আগুন দেয়া, মানুষকে পুড়িয়ে মারা: স্বরাষ্ট্রমন্ত্রী

পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৩:৫১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / 74

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার প্রতিদিন দুই হাজারের পরিবর্তে সাড়ে তিন হাজার পর্যটক দ্বীপটি ভ্রমণ করতে পারবেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত পর্যটকদের ভ্রমণের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) পর্যটক গমনসংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পর্যটকদের সুবিধার্থে দ্বীপটিতে প্রয়োজনীয় প্রস্তুতিও চলছে।

এর আগে গত ১২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় সেন্টমার্টিনে পর্যটক সংখ্যা, ভ্রমণের সময়সীমা ও পর্যটকবাহী জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনার সিদ্ধান্ত হয়েছিল। ওই সভায় দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা এবং যাতায়াত ব্যবস্থাপনার বিষয়টি গুরুত্ব পায়।

আগের নির্দেশনা অনুযায়ী, নভেম্বর মাসে পর্যটকেরা শুধু দিনের বেলায় সেন্টমার্টিন ভ্রমণ করতে পারতেন। ডিসেম্বর ও জানুয়ারিতে রাত্রিযাপনের সুযোগ থাকলেও ফেব্রুয়ারিতে পর্যটক যাতায়াত বন্ধ রাখার বিধান ছিল। এ ছাড়া প্রতিদিন গড়ে সর্বোচ্চ দুই হাজার পর্যটক ভ্রমণের অনুমতি ছিল।

পর্যটকদের জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত অনলাইন মাধ্যম থেকে ভ্রমণ অনুমতিপত্র ও বিশেষ সাংকেতিক চিহ্নযুক্ত টিকিট সংগ্রহের নির্দেশনা রয়েছে।

সেন্টমার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বেশ কিছু বিধিনিষেধও রয়েছে। এর মধ্যে সৈকতে রাতে অতিরিক্ত আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি, বারবিকিউ আয়োজন, কেয়াবনে প্রবেশ এবং মোটরচালিত যানবাহন চলাচল নিষিদ্ধ। পাশাপাশি প্রবাল, সামুদ্রিক কাছিম, পাখিসহ দ্বীপের জীববৈচিত্র্যের ক্ষতি করা যাবে না।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে, দ্বীপের ধারণক্ষমতা, বর্জ্য ব্যবস্থাপনা, সুপেয় পানির প্রাপ্যতা এবং সামুদ্রিক প্রতিবেশের ওপর পর্যটনের প্রভাব বিবেচনায় রেখে পর্যটন কার্যক্রম পরিচালনা করতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

প্রকাশের সময় : ০৩:৫১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬