Dhaka ০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নেত্রকোনায় বাসচাপায় স্ত্রী ও দুই মেয়ে নিহত, হাসপাতালে স্বামী ‘পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস’—অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার নৌপথের ভ্রমণকে ভরসাযোগ্য হিসেবে প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য : নৌ প্রতিমন্ত্রী সৌদিতে এখন পর্যন্ত ৩৭ বাংলাদেশি হাজির মৃত্যু গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসারের মৃত্যু ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা অপরাধী যত প্রভাবশালীই হোক কোনো ছাড় নয় : স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সাথে অপ্রীতিকর ঘটনা: দুঃখপ্রকাশ আদ্-দ্বীন হাসপাতালের কংগ্রেসে নতুন বিল: যুক্তরাষ্ট্র-ইসরায়েল সামরিক শক্তি একীভূতকরণের প্রস্তাব ৭২ ঘণ্টার সমন্বিত অ্যাকশন প্লানে বর্জ্য অপসরণ ডিএনসিসির

ফরিদপুরে ইউপি সদস্যদের বিরুদ্ধে কাজ না করে বিল উত্তোলনের অভিযোগ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৪০:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
  • / 571

রবিউল হাসান রাজিবঃ ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ২০২০-২১ অর্থ বছরের দুটি প্রকল্পে কোন কাজ না করে বিল উত্তোলন করে নিজেরা ভাগ বাটোয়ারা করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে তিন ইউপি সদস্যের বিরুদ্ধে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দিয়েছেন সংশ্লিষ্ট এলাকাবাসী। বিষয়টি নিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার।

স্থানীয়দের অভিযোগ ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের বিভিন্ন প্রকল্পের কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। এরমধ্যে দুটি প্রকল্পের কোন কাজ না করে ১ লাখ ৬০ হাজার টাকা সংশ্লিষ্ট প্রকল্পের সভাপতি/সম্পাদক নিজেরা ভাগ বাটোয়ারা করে নিয়েছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়নের আরিফ বাজার মাদ্রাসা থেকে আয়নাল হক মাস্টারের বাড়ী পর্যন্ত একটি রাস্তার মাটি ফেলার কাজ করার কথা থাকলেও সেখানে কোন কাজ করা হয়নি।

স্থানীয়দের অভিযোগ রাস্তায় এক কোদালও মাটি কেটে ফেলা হয়নি। অথচ এ কাজ দেখিয়ে ৬০ হাজার টাকা উত্তোলন করে নিয়েছেন কাজের সাথে সংশ্লিষ্ট ইউপি সদস্য কবির মোল্যা।

অভিযোগ রয়েছে, অন্য রাস্তার ছবি তুলে তা বিল আকারে জমা দিয়ে ঈদের আগেই টাকা তুলে নেওয়া হয়েছে। এছাড়া একই ইউনিয়নের লক্ষীদাসের হাট থেকে বিষ্ণুপুর মাদ্রাসা পর্যন্ত ফ্লাট সোলিং রাস্তা ও মেরামত এবং কালভার্ট পুনঃনির্মাণের কোন কাজ না করেই ১ লাখ টাকা তুলে নেওয়া হয়েছে।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, রাস্তা ও কালভার্ট পূনঃনির্মাণের কোন কাজই করা হয়নি। অথচ তার বিল তুলে নেওয়া হয়েছে। এ কাজের সাথে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মেম্বার রেজাউল করিম বাচ্চু ও লিটন বিশ্বাস সেকেন সমস্ত টাকা আত্মসাৎ করেছে।

সংশ্লিষ্ট কাজের সাথে যুক্ত ইউপি সদস্যরা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ঈদের আগে ইউএনও অফিসের লোক সরেজমিনে এসে কাজ দেখে তারপর আমাদের বিল দেওয়া হয়েছে। অথচ এখন বলা হচ্ছে আমরা কোন কাজই করিনি।

এ বিষয়ে ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু বলেন, দুটি কাজ নিয়ে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা বলেন, দুটি প্রকল্পে কোন কাজ না করে বিল উত্তোলনের বিষয়ে আমাদের কাছে অভিযোগ এসেছে। বিষয়টি সরেজমিনে গিয়ে তদন্তের জন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। যদি কাজ না করে বিল তুলে নেবার ঘটনা ঘটে তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফরিদপুরে ইউপি সদস্যদের বিরুদ্ধে কাজ না করে বিল উত্তোলনের অভিযোগ

প্রকাশের সময় : ০৭:৪০:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১