Dhaka ০৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় অবাধে ইলিশ শিকার অনেক বাচ্চাকে চুমা দিয়েছি, আমারে মারার সাহস আছে: ক্বারী তাশরীফ শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে নগদ টাকা, স্বর্ণ ও ১৮ দেশের মুদ্রা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে জড়িয়ে ধরতেই ভেঙে গেল স্ত্রীর বুকের একাধিক পাঁজর, ভিডিও ভাইরাল আলেমদের জন্য রক্ত দিতেও দ্বিধা করব না: ধর্মমন্ত্রী সীমান্তে ভ্যানচালককে মারধর, বিএসএফকে ক্ষমা চাইতে বিজিবির কড়া বার্তা ‘অর্থনীতির শক্তিশালী খাত হতে পারে ‌সৃষ্টিশীল কাজের বাণিজ্যিক সম্ভাবনা’ কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

ফরিদপুরে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন ডিসি অতুল সরকার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৩৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
  • / 319

রবিউল হাসান রাজিবঃ চলমান করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে রেহাই পেতে চলছে কঠোর লকডাউন। এই লকডাউনে কৃষকেরা ক্ষেতের ধান কাটতে শ্রমিক সংকটে পরেছেন। কিছু শ্রমিক পাওয়া গেলেও তাদেরকে দিতে হয় দ্বিগুণ পরিমান পারিশ্রমিক যা দরিদ্র কৃষকদের জন্য অসম্ভব। এই সংকটে এ সকল দরিদ্র কৃষকের ক্ষেতের ধান নিজ হাতে কাটলেন জেলা প্রশাসক অতুল সরকার। ২৭ এপ্রিল মঙ্গলবার বেলা ১১ টার দিকে শহরের বাইপাস সড়কের পাশে ১নং গোয়ালচামট এলাকার দরিদ্র কৃষক রফিকুল ইসলামের ১০ কাঠা জমির ধান কেটে ঘরে তুলে দিলেন জেলা প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বাইন্ড হার্ভেস্টারের মাধ্যমে বোরোধান কর্তন উৎসবে জেলা প্রশাসকের সাথে ধান কর্তন উৎসবে অংশ নেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লা, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক ড. হযরত আলী, জেলা কৃষি বিষয়ক প্রশিক্ষণ কর্মকর্তা কে এম হাসিবুল হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক কৃষিবিদ মোঃ জাহিদুল আলম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবুল বাসার প্রমুখ।  জেলা প্রশাসক জানান, করোনা কালে দরিদ্র কৃষকেরা শ্রমিক সংকটে তাদের জমির ফসল ঘরে তুলতে পারছে না। এই সংকটের সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জেলা প্রশাসনের পক্ষ থেকে দরিদ্র কৃষকদের জমির ধান কেটে দেওয়া শুরু হয়েছে। তিনি বলেন, বর্তমানে কৃষকদের ধান কাটা খুবই সহজ আর সাশ্রয়ী হয়েছে। কম্বাইন্ড হার্ভেস্টার খুব অল্প সময়েই অনেক লোকের কাজ সহজেই করে দিতে পারে। এতে একদিকে যেমন সময় বাঁচে অন্যদিকে খরচও বাঁচে।তিনি কৃষকদের উদ্যেশ্যে বলেন, আপনারা অল্প সময়ের মধ্যে আপনাদের ধান সরকারের কাছে বিক্রি করে দেন। এই করোনা সংকটে সরকার ধান ক্রয় কার্যক্রম জারি রেখেছে। আপনারা ন্যায্য মুল্য পাবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফরিদপুরে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন ডিসি অতুল সরকার

প্রকাশের সময় : ০৬:৩৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১