Dhaka ০৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় স্বামীর প্রতারণা ও নির্যাতনের অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন, বিচার দাবি ৭২ কোটি ৫৩ লাখ টাকায় কেনা হচ্ছে ৯ হাজার টন মসুর ডাল কালুখালীতে উপজেলা প্রশাসনের মাসিক সভা অনুষ্ঠিত রাত ৯টার মধ্যে পাঁচ বিভাগে কালবৈশাখীর শঙ্কা ২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে হরমুজের নাম ‌‘ট্রাম্প প্রণালি’ দেওয়া মানচিত্র শেয়ার করলেন ট্রাম্প পেট্রোলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা স্বাস্থ্য সেবা অধিদপ্তরের ডিজিকে হাইকোর্টে তলব

রাজবাড়ীতে মুক্তিযোদ্ধা স্মৃতি ভবন উদ্বোধন ও ফ্রি মেডিকেল ক্যাম্প

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০
  • / 392

জনতার আদালত অনলাইন ॥  রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের ঘিকমলা মুক্তিযোদ্ধা আঃ খালেক মন্ডল পিকনিক স্পটে ৩য় তলা মুক্তিযোদ্ধা স্মৃতি ভবন উদ্বোধন ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল থেকে এলাকার গরীব ও অসহায় রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান ডা. আব্দুল্লাহ আল সাঈফ, মধুখালীর উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. সুলতান আহম্মেদ, কুদরত-ই রহমান মহব্বত, মোঃ সালাউদ্দিন প্রায় ২শতাধিক রোগী দেখেন।

বিকালে নারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক মন্ডলের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা স্মৃতি ভবন উদ্বোধন করেন, মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের সহ অধ্যাপক ও  বিভাগের বিভাগীয় প্রধান( এনাটমি) ডা. আব্দুল্লাহ আল সাঈফ। এসময় এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক মন্ডল তার নিজস্ব সম্পত্তির উপর একটি পিকনিক স্পট নির্মাণ করার পাশাপাশি ১৯৭১ সালের মহান মুক্তিযদ্ধে অংশগ্রহনকারী সকল মুক্তিযোদ্ধাদের স্মরণে ৩য় তলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা স্মৃতি ভবন নির্মাণ করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে মুক্তিযোদ্ধা স্মৃতি ভবন উদ্বোধন ও ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশের সময় : ০৮:০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০