Dhaka ০২:২৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নৌপথের ভ্রমণকে ভরসাযোগ্য হিসেবে প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য : নৌ প্রতিমন্ত্রী সৌদিতে এখন পর্যন্ত ৩৭ বাংলাদেশি হাজির মৃত্যু গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসারের মৃত্যু ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা অপরাধী যত প্রভাবশালীই হোক কোনো ছাড় নয় : স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সাথে অপ্রীতিকর ঘটনা: দুঃখপ্রকাশ আদ্-দ্বীন হাসপাতালের কংগ্রেসে নতুন বিল: যুক্তরাষ্ট্র-ইসরায়েল সামরিক শক্তি একীভূতকরণের প্রস্তাব ৭২ ঘণ্টার সমন্বিত অ্যাকশন প্লানে বর্জ্য অপসরণ ডিএনসিসির টাইব্রেকারে স্বপ্ন ভাঙল আর্সেনালের, আবারও ইউরোপসেরা পিএসজি মানিকগঞ্জে দেবরের বিরুদ্ধে ভাবি-ভাতিজাকে হত্যার অভিযোগ

বালিয়াকান্দিতে চাচা ভাতিজাকে কুপিয়ে জখম

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৪৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০
  • / 769

জনতার আদালত অনলাইন ॥ জমি নিয়ে বিরোধের জের ধরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি সদর ইউনিয়নের বকচর গ্রামে আকতার মোল্লা ও তার ভাতিজা লিটন মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। তাদেরকে আহতাবস্থায় বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। তাদের বাড়ি একই গ্রামে।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন লিটন মোল্লা জানান, তাদের জমির সীমানা অতিক্রম করে প্রতিবেশি শমসের আলী ঘর উত্তোলন করছিল। এতে বাধা দিলে তাকে ও তার চাচাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
বালিয়াকান্দি থানার ওসি (তদন্ত) ওবায়দুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘর তোলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এবিষয়ে ভুক্তভোগীরা অভিযুক্ত শমসের আলীসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে চাচা ভাতিজাকে কুপিয়ে জখম

প্রকাশের সময় : ০৭:৪৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০