Dhaka ১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গাদ্দারি করে বিএনপি টিকে থাকতে পারবে না : মামুনুল হক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে যা জানা গেল সরকারি হাসপাতালে ‘রোস্টার ডিউটির’ মাধ্যমে সার্বক্ষণিক সেবা চালু করা প্রয়োজন ভুয়া কার্ড বানিয়ে ২০ হাজার মানুষের কাছ থেকে ১০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ স্থানীয় নির্বাচনে তারুণ্যের জয় হবে: নাহিদ ইসলাম মেয়ের বাড়ি যাওয়া হলো না মায়ের, ট্রাকচাপায় নিহত নারুয়াতে মরহুম নজরুল ইসলামের মায়ের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল তাৎক্ষণিক প্রতিক্রিয়ার আগে তথ্য সংগ্রহ ও সত্যতা যাচাই জরুরি: মাহদী আমিন ক্যানসারের কথা স্বীকার করলেন নেতানিয়াহু, এখন কেমন আছেন দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী

গোয়ালন্দে ছিনতাইকারীসহ দুইজন গ্রেপ্তার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৪৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০
  • / 540

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে এক ছিনতাইকারী ও গাড়ি চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
থানা পুলিশ সূত্র জানায়, শনিবার ভোর রাতে দৌলতদিয়া ক্যানেল ঘাট এলাকায় সিরিয়ালে আটকে থাকা যানবাহনের যাত্রীদের কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টা কালে আমিন মন্ডল (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। সে দৌলতদিয়া ইউনিয়নের কিয়ামদ্দিন পাড়া গ্রামের আজহার মন্ডলের ছেলে। অপরদিকে গোয়ালন্দ পৌর জামতলা এলাকা থেকে এরশাদ আলী (৩৫) নামে গাড়ি চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার উজানচর ইউনিয়নের শ্রীদাম দত্তের পাড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, আটকৃত ছিনতাইকারী আমিনকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের হাকিম ও সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন ২ মাসের কারাদন্ডের আদেশ দিয়ে জেল হাজতে পাঠানো নির্দেশ দেন। এছাড়া গাড়ি চুরির দুটি মামলায় গ্রেপ্তারী পরোয়ানভূক্ত আসামী এরশাদকে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে ছিনতাইকারীসহ দুইজন গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৭:৪৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০