রাবেয়া-কাদের ফাউন্ডেশনের সভাপতি নজরুল, সম্পাদক রাজু
- প্রকাশের সময় : ০২:৪৮:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / 575
রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগার ও ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার বিকেলে (৩ এপ্রিল) রাবেয়া- কাদের স্মৃতি পাঠাগারে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রাবেয়া- কাদের স্মৃতি পাঠাগার ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো: নজরুল ইসলাম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক বেগ রাজু। তাদের নেতৃত্বে ফাউন্ডেশনের কার্যক্রম আরও এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যাক্ত করেছেন নবগঠিত কমিটির সদস্যরা।
আগামী ২ বছরের (২০২৬-২০২৮) নতুন কমিটির অনান্য সদস্যরা হলেন, সহ- সভাপতি মো: মোক্তার হোসেন মোল্লা, অপুর্ব কুমার দাস, শাকিরা বেগম, যুগ্ন সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সোহান, রবিউল রবি,অর্থ সম্পাদক রেজাউল হোসেন খান,দপ্তর সম্পাদক বাসন্তী মন্ডল,প্রচার সম্পাদক ইউসুফ বাশার আকাশ, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক আবুল কালাম প্রধান,প্রকাশনা সম্পাদিত কবি খোকন মাহমুদ, সংগীত বিষয়ক সম্পাদক মো: আব্দুল জব্বার, সহ- সংগীত বিষয়ক সম্পাদক ষষ্ঠি দে,চিত্রকলা বিষয়ক সম্পাদক মো: গোলাম আলী, গ্রন্থ বিষয়ক সম্পাদক মো: নাজমুল মোল্লা,প্রশিক্ষণ সম্পাদক তারিকুর রহমান খান,শিক্ষার্থী বিষয়ক সম্পাদক ডলি খাতুন।
কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন,কাজী নজরুল ইসলাম, মির্জা জালাল বেগ, স্বপ্না ভৌমিক, পূর্ণিমা সাহা, শাহরিয়ার প্রধান প্রমুখ।
রাবেয়া- কাদের স্মৃতি পাঠাগার ২০২২ সালে প্রতিষ্ঠার পর থেকে শিশুদের নিয়ে নানাবিধ কাজ করে যাচ্ছে। পাঠাগারের শিক্ষার্থীদের বিনামূল্যে চিত্রাঙ্কন ও গান, বক্তৃতা, অনুষ্ঠান সঞ্চালনা, করা শিখে। এছাড়াও পাঠাগারে নিয়মিত জাতীয় পত্রিকা ও বই পড়ে সকল শ্রেণীর মানুষ। রাবেয়া- কাদের স্মৃতি পাঠাগার ও ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই নানারকম সামাজিক কাজ করে আসছে।























