Dhaka ০৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সরকারি হাসপাতালে ‘রোস্টার ডিউটির’ মাধ্যমে সার্বক্ষণিক সেবা চালু করা প্রয়োজন ভুয়া কার্ড বানিয়ে ২০ হাজার মানুষের কাছ থেকে ১০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ স্থানীয় নির্বাচনে তারুণ্যের জয় হবে: নাহিদ ইসলাম মেয়ের বাড়ি যাওয়া হলো না মায়ের, ট্রাকচাপায় নিহত নারুয়াতে মরহুম নজরুল ইসলামের মায়ের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল তাৎক্ষণিক প্রতিক্রিয়ার আগে তথ্য সংগ্রহ ও সত্যতা যাচাই জরুরি: মাহদী আমিন ক্যানসারের কথা স্বীকার করলেন নেতানিয়াহু, এখন কেমন আছেন দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী সিজদায় পা উঠে গেলে কি নামাজ ভেঙে যাবে? জগন্নাথপুরে কৃষকের বোরোধান কেটে দিলেন বিএনপি নেতাকর্মীরা

তাৎক্ষণিক প্রতিক্রিয়ার আগে তথ্য সংগ্রহ ও সত্যতা যাচাই জরুরি: মাহদী আমিন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৪০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • / 10

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার আগে পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত সংগ্রহ এবং সত্যতা যাচাই করা জরুরি। কারণ, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী অনেক সময় আংশিক ভিডিও বা ছবি ছড়িয়ে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালায়।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাহদী আমিন এ আহ্বান।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, পাশাপাশি, গণঅভ্যুত্থানের পরও অশালীন আচরণ ও অশ্রাব্য ভাষাকে রাজনৈতিক কৌশল হিসেবে ধারণ করে তারা যে জনমানস থেকে বিচ্ছিন্ন, তা সোশ্যাল মিডিয়া হাইপের বিপরীতে নির্বাচনী ফলাফলেই প্রমাণিত। সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিদের নিয়ে নামে-বেনামে, নিজ বা ভিন্ন পরিচয়ে, ধারাবাহিকভাবে আপত্তিকর শব্দ চয়ন এক ধরনের গুপ্ত স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ।

তিনি বলেন, গঠনমূলক রাজনীতির স্বার্থে এখন প্রয়োজন সংযত ভাষা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ইতিবাচক আলোচনার সংস্কৃতি গড়ে তোলা। বিরোধী দলের মনে রাখা প্রয়োজন, মতভিন্নতা থাকতেই পারে, কিন্তু তা প্রকাশের ক্ষেত্রে শালীনতা ও দায়িত্ববোধ বজায় রাখা জরুরি। ন্যায়সঙ্গত অবস্থান ও সুস্থ রাজনৈতিক চর্চাই একটি গণতান্ত্রিক সমাজকে শক্তিশালী করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তাৎক্ষণিক প্রতিক্রিয়ার আগে তথ্য সংগ্রহ ও সত্যতা যাচাই জরুরি: মাহদী আমিন

প্রকাশের সময় : ০৭:৪০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬