Dhaka ০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

নওগাঁয় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন ১১ থানার পুলিশ সদস্যরা

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৮:৩২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / 242

নওগাঁ জেলায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে ১১টি উপজেলার পুলিশ সদস্যদের মধ্যে পুরস্কার প্রদান করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

রোববার (৯ মার্চ ২০২৬) নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

সভায় জেলার ১১টি থানার অফিসার ইনচার্জ (ওসি)সহ সকল ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ সময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পুলিশ সুপার সভায় ক্লু-লেস ও অন্যান্য গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার এবং অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জদেরও দায়িত্ব পালনে আরও তৎপর হওয়ার আহ্বান জানান।

সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য নির্বাচিত পুলিশ সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার। এতে কর্মক্ষেত্রে পুলিশ সদস্যদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, মাদক ব্যবসায়ী, চোরাকারবারি এবং রাষ্ট্র ও জনগণের ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, মাদক যুবসমাজকে ধ্বংস করছে—এ কারণে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে পুলিশ সদস্যদের কর্মদক্ষতা বাড়াবে এবং যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে নওগাঁ জেলা পুলিশ অগ্রণী ভূমিকা পালন করবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন ১১ থানার পুলিশ সদস্যরা

প্রকাশের সময় : ০৮:৩২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬