Dhaka ০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কালুখালী প্রেসক্লাবে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:০৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • / 234

রাজবাড়ীর কালুখালীতে সাংবাদিকদের সংগঠন কালুখালী প্রেসক্লাবের উদ্যোগে “রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আবু তালেব মোল্লা (লালন)। সার্বিক সহযোগিতায় ছিলেন সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান বিপ্লব।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আরটিভির সিনিয়র রিপোর্টার মো. আল আমিন খান। তিনি সাংবাদিকদের কর্মদক্ষতা বৃদ্ধি, সংবাদমান উন্নয়ন এবং আধুনিক রিপোর্টিং কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি অল-ওভার রিপোর্টিংয়ের বিভিন্ন দিক নিয়েও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মো. ফজলুল হক, দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি মো. রকিবুল ইসলাম, দৈনিক নাগরিক কণ্ঠের স্টাফ রিপোর্টার আবু বকর সিদ্দিক (বাবু মোল্লা), দৈনিক আমাদের মাতৃভূমির স্টাফ রিপোর্টার আনোয়ারুল ইসলাম, দৈনিক জনতার আদালতের প্রতিনিধি আশিক হাসান, দৈনিক মাতৃকণ্ঠের প্রতিনিধি ও কালুখালী টুডের পরিচালক বোরহান উদ্দিন বিপ্লব, দৈনিক নয়া কণ্ঠের স্টাফ রিপোর্টার মো. মিজানুর রহমান, দৈনিক মুসলিম টাইমসের প্রতিনিধি এনামুল মন্ডল, আজকের সারাদেশের প্রতিনিধি শহিদুল ইসলাম শফি এবং দৈনিক সময়ের আলোর সেলিম মাহমুদসহ অনেকে।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। একই সঙ্গে প্রশিক্ষককে শুভেচ্ছা স্মারক এবং প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে আবু তালেব মোল্লা বলেন, সাংবাদিকতার মানোন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা আয়োজন অব্যাহত থাকবে।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান বিপ্লব বলেন, আধুনিক সাংবাদিকতার সঙ্গে তাল মিলিয়ে চলতে দক্ষতা বৃদ্ধি অপরিহার্য। এ লক্ষ্যেই নিয়মিত প্রশিক্ষণ ও দিকনির্দেশনামূলক কার্যক্রম চালু রাখা হবে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ কর্মশালা স্থানীয় সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালী প্রেসক্লাবে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৮:০৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬