Dhaka ১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষিতে প্রযুক্তির ছোঁয়া : পেঁয়াজ পাতা কাটা ও ড্রোনে বালাইনাশক ছিটানোর এডাপটিভ ট্রায়াল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৩:১১:৩১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / 269

রাজবাড়ীর পাংশা উপজেলায় আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়াতে বারি উদ্ভাবিত পেঁয়াজের পাতা কাটার যন্ত্র ও বারি-সবুজ বালাইনাশক ছিটানো ড্রোনের এডাপটিভ ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ মার্চ) দুপুরে উপজেলার মৌরাট ইউনিয়নে এই প্রদর্শনী কার্যক্রম আয়োজন করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও হোসেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাংশা উপজেলা কৃষি অফিসার মোঃ তোফাজ্জল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (CSO) ড. মোঃ নুরুল আমিন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বারি’র প্রাক্তন মহাপরিচালক ড. মোঃ আঃ ওহাব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শেঃ এরশাদুল হক (PSO, BARI), বালিয়াকান্দি কৃষি অফিসার রতন কুমার ঘোষ এবং বারি’র সিনিয়র কৃষি প্রকৌশলী ড. শাহ মোঃ ইউসুফ আলী,পাংশা হোসেন ইন্জিনিয়ারিংএর পরিচালক হোসেন আলী বিশ্বাসসহ প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন হোসেন ইঞ্জিনিয়ার একের পর এক মেশিন বানিয়ে তাক লাগিয়ে দিচ্ছেন,তার মেধা শ্রম খাটিয়ে বাংলাদেশের কৃষক উপকৃত হবে বলে আশাবাদ।

বাংলাদেশে ভালো যন্ত্রাংশ নেই বাহিরের দেশ থেকে যদি এনে কাজ করা যায় তাহলে আরো ভালো হবে এই মেশিনের জন্য। পাংশা হোসেন ইন্জিনিয়ারিং যদি সরকারি ভাবে সাহায্য সহযোগিতা করা হয় তাহলে সামনে আরো ভালো ভালো প্রযুক্তি তৈরি করে বাংলাদেশ কৃষকের সফলতা এনে দিবে।

অনুষ্ঠানে কৃষকদের সামনে সরাসরি পেঁয়াজের পাতা কাটার যন্ত্র চালিয়ে দেখানো হয়, যা দ্রুত ও কম খরচে কাজ সম্পন্ন করতে সক্ষম। পাশাপাশি আকাশে ড্রোন উড়িয়ে বারি-সবুজ বালাইনাশক ছিটানোর কার্যক্রম প্রদর্শন করা হয়, যা আধুনিক ও সময়োপযোগী কৃষি ব্যবস্থার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
এই ধরনের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকদের শ্রম ও সময় সাশ্রয় হবে এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কৃষিতে প্রযুক্তির ছোঁয়া : পেঁয়াজ পাতা কাটা ও ড্রোনে বালাইনাশক ছিটানোর এডাপটিভ ট্রায়াল

প্রকাশের সময় : ০৩:১১:৩১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬