Dhaka ১০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ইতিহাস বিভাগের ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার নওগাঁর পোরশায় প্রক্সি পরীক্ষা দিতে এসে আটক দুই যুবক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কালীগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ১৯৭১ সালে পাকিস্তানি সেনাদের ছোড়া গুলি, ৫৫ বছর পর শরীর থেকে অপসারণ শনিবার ছুটি ভেবে কেন্দ্রে দেরিতে, পরীক্ষা দিতে পারলেন না শিক্ষার্থী ব্রাজিল-নরওয়ে ম্যাচের দায়িত্বে ‘৮ কার্ড দেখানো’ রেফারি নিজ সন্তানকে মুখ চেপে-অ্যাসিড খাইয়ে মারে বাবা-মা, প্রচার করে ‘আত্মহত্যা’ অভিনেত্রী শাওন-মাহিসহ তিন নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনাকে কি সত্যিই বাড়তি সুবিধা দেওয়া হয়েছিল? মদ্যপান করে স্কুলে মাতলামি : প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত, এমপিও স্থগিত

রাজবাড়ীতে গুড়ি গুড়ি বৃষ্টি॥ শীতে স্থবির জনজীবন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯
  • / 574

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে বৃহস্পতিবার রাতভর থেমে থেমে বৃষ্টি হয়েছে। শৈত্য প্রবাহ, কনকনে ঠান্ডা আর প্রচন্ড শীতের মধ্যে বৃষ্টি হওয়ায় রাজবাড়ীর জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে। এদিকে কুয়াশা আর শীতে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
গত কয়েকদিন যাবৎ রাজবাড়ীতে বিরাজ করছে শৈত্য প্রবাহ। রাতে ঘন কুয়াশা। সেই সাথে তীব্র শীত। জেলার ছিন্নমূল ও হতদরিদ্র মানুষের জনজীবন অনেকটাই বিপর্যস্ত। শীতে স্থবির মানুষের জনজীবন। এর মধ্যে বৃহস্পতিবার রাতভর বৃষ্টিতে শীতের তীব্রতা আরও বেড়েছে। ছিন্নমূল মানুষেরা মোটা কাপড় গায়ে জড়িয়ে মানবেতর জীবনযাপন করছে। শীতের তীব্রতা বাড়ায় কাজে যেতে পারছেনা খেটে খাওয়া দিনমজুররা। বৃষ্টিতে ফসলের ক্ষতি আশঙ্কা করছেন কৃষকরা।
রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক গোপাল কৃষ্ণ দাস জানান, বৃহস্পতিবার রাতে রাজবাড়ীতে চার মিলিমিটার বৃষ্টি হয়েছে। শীতের বৃষ্টিতে ফসলহানির আশঙ্কা না থাকলেও বজিতলার ক্ষতি হতে পারে। কোল্ড ইনজুরি দেখা দিতে পারে। এজন্য বীজতলায় বিকেলে পানি দিয়ে ভিজিয়ে রেখে পরদিন সকালে পানি বের করে দিতে কৃষকদের বার্তা দিচ্ছেন। অথবা সাদা স্বচছ পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখতে পারে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে গুড়ি গুড়ি বৃষ্টি॥ শীতে স্থবির জনজীবন

প্রকাশের সময় : ০৭:১২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯