Dhaka ০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

কালীগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:২৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / 112

‘সুস্থ সমাজ, সুন্দর আগামী’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মানবিক এ উদ্যোগের আয়োজন করে **কালীগঞ্জ ছাত্র ও যুব সমাজ**।

শনিবার (৪ জুলাই) কালীগঞ্জ পৌর অডিটোরিয়ামে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যপরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

ক্যাম্পে নারী ও শিশুদের জন্য পৃথক সেবার ব্যবস্থা ছিল। এছাড়া রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ এবং প্রয়োজনীয় চিকিৎসা নির্দেশনাও দেওয়া হয়। সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ ক্যাম্পে অংশ নিয়ে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সেবা গ্রহণকারী উপকারভোগীরা বলেন, বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ওষুধ পাওয়ার সুযোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী। তারা এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজনের আহ্বান জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১১:২৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬