Dhaka ১১:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁর পোরশায় প্রক্সি পরীক্ষা দিতে এসে আটক দুই যুবক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কালীগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ১৯৭১ সালে পাকিস্তানি সেনাদের ছোড়া গুলি, ৫৫ বছর পর শরীর থেকে অপসারণ শনিবার ছুটি ভেবে কেন্দ্রে দেরিতে, পরীক্ষা দিতে পারলেন না শিক্ষার্থী ব্রাজিল-নরওয়ে ম্যাচের দায়িত্বে ‘৮ কার্ড দেখানো’ রেফারি নিজ সন্তানকে মুখ চেপে-অ্যাসিড খাইয়ে মারে বাবা-মা, প্রচার করে ‘আত্মহত্যা’ অভিনেত্রী শাওন-মাহিসহ তিন নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনাকে কি সত্যিই বাড়তি সুবিধা দেওয়া হয়েছিল? মদ্যপান করে স্কুলে মাতলামি : প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত, এমপিও স্থগিত শার্শায় নাভারণে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক

শনিবার ছুটি ভেবে কেন্দ্রে দেরিতে, পরীক্ষা দিতে পারলেন না শিক্ষার্থী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২২:৫৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / 5

শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় পরীক্ষা নেই- এমন ধারণা থেকেই বিপাকে পড়লেন চাঁপাইনবাবগঞ্জের এক এইচএসসি পরীক্ষার্থী। পরে পরীক্ষা থাকার খবর পেয়ে দ্রুত কেন্দ্রে পৌঁছালেও নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় তাকে আর পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দিয়াড় কলেজের শিক্ষার্থী মোসা. শাহনাজ খাতুনের পরীক্ষা কেন্দ্র ছিল চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজে। শাহনাজ খাতুন জানান, শনিবার হওয়ায় তিনি ভেবেছিলেন সেদিন কোনো পরীক্ষা নেই। পরে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বিষয়টি জানতে পেরে দ্রুত কেন্দ্রে ছুটে যান। কিন্তু ততক্ষণে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় কর্তৃপক্ষ তাকে পরীক্ষা হলে প্রবেশের অনুমতি দেয়নি।

তিনি বলেন, শনিবার যেহেতু ছুটি, তাই আমি ভেবেছিলাম আজ পরীক্ষা নেই। পরে জানতে পারি পরীক্ষা আছে। তাড়াহুড়ো করে কেন্দ্রে এলেও দেরি হয়ে যাওয়ায় আমাকে আর পরীক্ষা দিতে দেওয়া হয়নি।

এ বিষয়ে কেন্দ্র সচিব মো. আমানুল্লাহর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে কেন্দ্রের একজন শিক্ষক জানান, শাহনাজ খাতুন পরীক্ষা শেষ হওয়ার প্রায় আধাঘণ্টা আগে কেন্দ্রে পৌঁছেছিলেন।

তিনি আরও জানান, নির্ধারিত সময় অনেক আগেই অতিক্রম করায় বিধি অনুযায়ী তাকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া সম্ভব হয়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শনিবার ছুটি ভেবে কেন্দ্রে দেরিতে, পরীক্ষা দিতে পারলেন না শিক্ষার্থী

প্রকাশের সময় : ১০:২২:৫৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬