Dhaka ০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

পাংশায় ১০১ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

একে আজাদ, পাংশা
  • প্রকাশের সময় : ০২:২৮:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / 144

রাজবাড়ীর পাংশা উপজেলায় অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

শনিবার (৪ জুলাই) রাত ৮টা ২০ মিনিটের দিকে উপজেলার মৌরাট কালীবাড়ি এলাকার সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পাংশা মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. শাহারিয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় রাজু শেখ (২৫), পিতা—রান্নু শেখ, গ্রাম: রুপিয়াট, ইউনিয়ন: মৌরাট, থানা: পাংশা, জেলা: রাজবাড়ীর কাছ থেকে ৫১ পিস এবং একই এলাকার রাজিব শেখ (১৫)-এর কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট সংখ্যা ১০১ পিস।

এ ঘটনায় এসআই মো. শাহারিয়ার হোসেন বাদী হয়ে পাংশা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন। মামলাটি থানার মামলা নং-৬, তারিখ ৪ জুলাই ২০২৬ (জি.আর. নং-১৩৫/২৬) হিসেবে রুজু হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার প্রাপ্তবয়স্ক আসামিকে এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত কিশোরকে আইনানুগ প্রক্রিয়া শেষে পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় ১০১ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

প্রকাশের সময় : ০২:২৮:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬