Dhaka ১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দর্শক ভোগান্তি কমাতে মিরপুরে বসবে বিশেষ শেড, আসছে সোলার প্যানেলও সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ মহেশপুরে সিরামিকস কারখানার বর্জ্যে বিপন্ন কৃষি রক্ষায় মানববন্ধন দেশে-বিদেশে বসে কুৎসা রটনাকারীদের নিয়ন্ত্রণে আইন মন্ত্রণালয়ের পদক্ষেপ দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতকে তলব অনেক দলের তো ব্যাংকও আছে, তাই ঋণখেলাপি হওয়ার সুযোগ নাই: অর্থমন্ত্রী নওগাঁয় স্বামীর প্রতারণা ও নির্যাতনের অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন, বিচার দাবি ৭২ কোটি ৫৩ লাখ টাকায় কেনা হচ্ছে ৯ হাজার টন মসুর ডাল কালুখালীতে উপজেলা প্রশাসনের মাসিক সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষক গ্রেফতার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৩৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০১৯
  • / 578

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে পঞ্চম শ্রেণির ছাত্রী এক শিশুকে ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষক আনোয়ার ব্যাপারীকে সোমবার সকালে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বারবাকপুর গ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। সে একই গ্রামের লতিফ ব্যাপারীর ছেলে।
র‌্যাব-৮ সূত্র জানায়, আনোয়ার ব্যাপারী পঞ্চম শ্রেণির ওই ছাত্রীর গৃহ শিক্ষক ছিল। গত ২১ নভেম্বর তারিখ রাত নয়টার দিকে প্রাইভেট পড়ানোর সময় ওই ছাত্রীকে বাড়িতে একা পেয়ে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ছাত্রী তার অভিভাবকদের কাছে বিষয়টি খুলে বললে আনোয়ারের বাবার কাছে তারা বিচার দেয়। গত ২৮ নভেম্বর তারিখে সালিস বৈঠকে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। আনোয়ার সালিসের রায় না মেনে উল্টো ওই ছাত্রীর পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখাতে থাকে। এব্যাপারে ভুক্তভোগী পরিবারের সদস্যরা র‌্যাব ক্যাম্পে একটি অভিযোগ দায়ের করে। সোমবার সকালে অভিযান চালিয়ে আনোয়ারকে তার মামার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের উপ পরিচালক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, আনোয়ারকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষক গ্রেফতার

প্রকাশের সময় : ০৮:৩৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০১৯