Dhaka ০৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

বালিয়াকান্দিতে অগ্নিকান্ডে ২টি গরুর মৃত্যু ॥ গৃহকর্তা দগ্ধ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:৩৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০১৯
  • / 520

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের ছোট ঘিকমলা গ্রামে অগ্নিকান্ডে দুটি গরুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন গৃহকর্তা আক্কাছ হোসেন। সোমবার সকালে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, সকাল সাতটার দিকে আক্কাছ হোসেনের গোয়ালঘরে আগুন লাগলে আক্কাছ গরু দুটিকে রক্ষা করতে ছুটে গিয়ে দগ্ধ হন। স্থানীয় লোকজন আগুন নেভানোর আগেই গরু দুটি পুড়ে মারা যায়। এছাড়া গোয়ালঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আহত আক্কাছ হোসেনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার ইউসুফ মোল্লা জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। অগ্নিকান্ডে দুটি গরু, একটি গোয়াল ঘর ও ঘরে রাখা পেঁয়াজ পুড়ে যায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে অগ্নিকান্ডে ২টি গরুর মৃত্যু ॥ গৃহকর্তা দগ্ধ

প্রকাশের সময় : ০৯:৩৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০১৯