Dhaka ০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নেত্রকোনায় বাসচাপায় স্ত্রী ও দুই মেয়ে নিহত, হাসপাতালে স্বামী ‘পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস’—অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার নৌপথের ভ্রমণকে ভরসাযোগ্য হিসেবে প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য : নৌ প্রতিমন্ত্রী সৌদিতে এখন পর্যন্ত ৩৭ বাংলাদেশি হাজির মৃত্যু গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসারের মৃত্যু ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা অপরাধী যত প্রভাবশালীই হোক কোনো ছাড় নয় : স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সাথে অপ্রীতিকর ঘটনা: দুঃখপ্রকাশ আদ্-দ্বীন হাসপাতালের কংগ্রেসে নতুন বিল: যুক্তরাষ্ট্র-ইসরায়েল সামরিক শক্তি একীভূতকরণের প্রস্তাব ৭২ ঘণ্টার সমন্বিত অ্যাকশন প্লানে বর্জ্য অপসরণ ডিএনসিসির

রাজবাড়ীতে পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েছেন মিজানুর রহমান

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯
  • / 746

রাজবাড়ীর নতুন পুলিশ সুপার হিসেবে বুধবার রাতে যোগদান করেছেন মিজানুর রহমান। তিনি আসমা সিদ্দিকা মিলির স্থলাভিষিক্ত হলেন।
২১ তম বিসিএস পাশ করে ২০০৩ সালের ৩১ মে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন গাজীপুর ও মানিকগঞ্জ জেলায়। ২০১৫ সালে পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে তিনি বান্দরবন জেলায় যোগদান করেন। সর্বশেষ তিনি রংপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। গত ১৩ জুলাই তাকে রাজবাড়ীর পুলিশ সুপার হিসেবে বদলী করা হয়।
জামালপুর জেলার ম্যালেঙ্গা গ্রামের বাসিন্দা মিজানুর রহমান দুই ছেলে সন্তানের জনক।
পুলিশ সুপার মিজানুর রহমান রাজবাড়ীতে যোগ দিয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন।
রাজবাড়ীতে তাকে স্বাগত জানান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফজলুল করিম। এসময় অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েছেন মিজানুর রহমান

প্রকাশের সময় : ০৯:১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯