বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আজ টিভিতে যা দেখবেন (১৮ নভেম্বর ২০২৬) বৃষ্টিতে ভেসে গেল ‘মুভিং ডে’, জোহানেসবার্গে এখন তিন ফলই সম্ভব ‘গান নিয়েই আমার যত স্বপ্ন’ রোনালদোর ৭ নম্বর জার্সি পেয়েই বাজিমাত, পর্তুগালের নতুন নায়ক ফর্বস চোট কাটিয়ে ফিরছেন লাউতারো, জানালেন জানেত্তি টেস্টে বাংলাদেশিদের সেঞ্চুরি: ১৮ বছরে প্রথম ৫০, পরের ৫০টি এলো ৮ বছরেই ‘এখন কি রোনালদোর মায়ের কথারও জবাব দিতে হবে আমাকে?’ ‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’ আফগানিস্তানকে রোমাঞ্চকর টেস্টে হারিয়ে জিম্বাবুয়ের ২২ বছরের অপেক্ষার অবসান কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের স্বভাব আগুন দেয়া, মানুষকে পুড়িয়ে মারা: স্বরাষ্ট্রমন্ত্রী

বালিয়াকান্দিতে স্কুলছাত্রীকে মারধর ॥ বখাটে গ্রেফতার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯
  • / 594

জনতার আদালত অনলাইন ॥ স্কুল থেকে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির এক ছাত্রীকে মারধর করে মোটরসাইকেলে উঠিয়ে নেয়ার চেষ্টা করে টোকন ব্যাপারী নামে এক বখাটে। পুলিশ তাকে গ্রেফতার করেছে। বুধবার বিকেলে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। বখাটে টোকন একই উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারাদী গ্রামের আনসার ব্যাপারীর ছেলে।
বালিয়াকান্দি থানা ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে স্কুল ছুটি হওয়ার পর ওই ছাত্রী ভ্যানযোগে বাড়ি ফিরছিল। মাঝপথে যাওয়ার পর টোকন মোটরসাইকেলে করে চলন্ত ভ্যানের গতিরোধ করে। ছাত্রীকে টেনে ভ্যান থেকে নামিয়ে জোরপূর্বক মোটরসাইকেলে ওঠানোর চেষ্টা করে। ওই ছাত্রী মোটরসাইকেলে উঠতে না চাওয়ায় তাকে মারধর করে। এসময় ছাত্রীর আর্ত চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে বখাটে টোকন পালিয়ে যায়। পরে বহরপুর বাজার এলাকা থেকে স্থানীয় লোকজন টোকনকে আটক করে পুলিশে দেয়।
বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা জানান, এব্যাপারে সংশ্লিষ্ট বহরপুর স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মাজেদ বাদী হয়ে বুধবার রাতে মামলা করেছেন। বৃহস্পতিবার রাজবাড়ীর আদালতে ওই ছাত্রী ২২ ধারায় জবানবন্দী দিয়েছে। বখাটে টোকনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে স্কুলছাত্রীকে মারধর ॥ বখাটে গ্রেফতার

প্রকাশের সময় : ০৬:০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯