Dhaka ১২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এসি বাসে থাকবে কাচ ভাঙার উপকরণ, নন-এসির জানালার রড সরানোর নির্দেশ মে মাসে জ্বালানি তেলের দাম বাড়বে কি না, জানাল মন্ত্রণালয় কালীগঞ্জে রিকশা ও ভ্যান চালকদের মাঝে ছাতা বিতরণ ঢাকার ডিসি এসপি দুজনই প্রথম নারী দর্শক ভোগান্তি কমাতে মিরপুরে বসবে বিশেষ শেড, আসছে সোলার প্যানেলও সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ মহেশপুরে সিরামিকস কারখানার বর্জ্যে বিপন্ন কৃষি রক্ষায় মানববন্ধন দেশে-বিদেশে বসে কুৎসা রটনাকারীদের নিয়ন্ত্রণে আইন মন্ত্রণালয়ের পদক্ষেপ দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতকে তলব

রাজবাড়ীতে বাল্যবিয়ে বন্ধ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৫২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০১৯
  • / 541

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামে উপজেলা প্রশাসন, থানার পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের তৎপরতায় বুধবার রাতে একটি বাল্যবিয়ে বন্ধ হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ভবদিয়া গ্রামের লতিফ ফকিরের মেয়ে রিক্তা আক্তারের (১৪) সাথে একই ইউনিয়নের মজি কাজীর ছেলে রনির বিয়ের আয়োজন চলছিল কনে বাড়িতে। বিয়ে উপলক্ষে আত্মীয় স্বজন ও অতিথিরাও বিয়ে বাড়িতে উপস্থিত। খাওয়া দাওয়ারও আয়োজন করা হয়েছিল। কনে রিক্তার স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
বরাট ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সালাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার বার্তা পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়েটি বন্ধ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান জানান, বাল্যবিয়ের খবর পেয়ে তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে ঘটনাস্থলে পাঠান। যেহেতু উভয় পক্ষ আপসে বিয়েটি বন্ধ করেছে তাই কোনো জেল জরিমানা করা হয়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে বাল্যবিয়ে বন্ধ

প্রকাশের সময় : ০৮:৫২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০১৯