Dhaka ০১:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছুটছেন নুরে আলম সিদ্দিকী হক ॥ পাচ্ছেন ভালোবাসা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৩৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০১৯
  • / 934

জনতার আদালত অনলাইন ॥ আগামী ১৮ জুন কালুখালী উপজেলা নির্বাচন। ইতিমধ্যে মনোনয়ন জমাদান কার্যক্রম শেষ হয়েছে। শেষ হয়েছে যাচাই বাছাই কার্যক্রমও। সেখানে বৈধ হয়েছে নুরে আলম সিদ্দিকীর মনোনয়ন। মাটি ও মানুষের টানে ছুটে চলেছেন উপজেলার এপ্রান্ত থেকে ওপ্রান্ত। করে চলেছেন গণসংযোগ। সিক্ত হচ্ছেন মানুষের ভালোবাসায়। দোয়া আর্শীবাদ করছেন তার মাথায় হাত রেখে।
এদিকে একটি চক্র তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে জানা গেছে। চেয়ারম্যান প্রার্থী নুরে আলম সিদ্দিকী হক কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য তার প্রিয় কালুখালী উপজেলাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
ছাত্রজীবন থেকেই নুরে আলম সিদ্দিকী হক আওয়ামী রাজনীতির সাথে জড়িত। ১৯৯৬ সালে মাত্র ২১ বছর বয়সে মৃগী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতির দায়িত্ব পালন করেন। সাবেক ছাত্রলীগ নেতা হক ২০০৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা ১৩ বছর রাজবাড়ী জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ছিলেন। সংগঠন পরিচালনায় দিয়েছেন দক্ষতার পরিচয়। সংগঠনকে করেছেন গতিশীল। ১৯৯৬ সালে ১৫ ফেব্রুয়ারি একতরফা নির্বাচন প্রতিহত ও বিএনপি সরকার বিরোধী আন্দোলনে রাজপথে থেকে রেখেছেন জোরালো ভূমিকা। ওয়ান ইলেভেন পরবর্তী দলের দুঃসময়ে তার অগ্রণী ভূমিকাও প্রসশংনীয়। ২০১৪ সালে কালুখালী উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হলেও মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিলেন। খুব অল্প ভোটের ব্যবধানে হারলেও ছিলেন নিকটতম প্রতিদ্বন্দ্বি। নির্বাচনী এলাকার সাধারণ ভোটারদের মতে, কোনো এক প্রভাবশালীর ইশারায় তাকে জোরপূর্বক হারানো হয়েছিল ওই নির্বাচনে।
নির্বাচনে পরাজিত হলেও ভোটের মাঠ ছাড়েননি তিনি। কালুখালী উপজেলা এলাকায় তার জনপ্রিয়তা এখন তুঙ্গে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ছুটছেন নুরে আলম সিদ্দিকী হক ॥ পাচ্ছেন ভালোবাসা

প্রকাশের সময় : ০৭:৩৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০১৯