সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হতশ্রী ব্যাটিংয়ের পর সুযোগ হাতছাড়ার আক্ষেপ শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ২০ বাড়িঘর ভাঙচুর জাবির নাট্য সংসদ নির্বাচনে ভিপি অর্পণ, জিএস ইন্দ্রাণী রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ১৭ সদস্যের ঐক্য ফোরাম গঠন একশর নিচে গুটিয়ে বিব্রতকর রেকর্ডে বাংলাদেশ গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক রামপাল থেকে যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিক, গ্রামের অভিজ্ঞতা বদলে দিতে পারে স্বাস্থ্য গবেষণার ভবিষ্যৎ

রাজবাড়ীতে রাস্তা নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:২২:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০১৯
  • / 484
রাজবাড়ীতে রাস্তা নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ডাউকি এলাকায় রাস্তা নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে। বিষয়টি স্বীকার করে উপজেলা প্রকৌশলী জানিয়েছেন, ঠিকাদারকে ঠিকভাবে কাজ করার জন্য চিঠি দেয়া হয়েছে।

রাজবাড়ী সদর উপজেলা এলজিইডি সূত্র জানায়, রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ডাউকি পশ্চিমপাড়া হারুন মন্ডলের বাড়ি থেকে কোবেদ শেখের বাড়ি পর্যন্ত একটি এবং হালিম মার্কেট থেকে কিরাই মন্ডলের বাড়ি পর্যন্ত দুটি রাস্তার কাজ শুরু হয়েছে গত বর্ষা মৌসুমের আগে। দুটি রাস্তার নির্মাণ ব্যয় ধরা হয়েছে যথাক্রমে ৩১ লাখ ১৭ হাজার ও ৫৪ লাখ ১৫ হাজার টাকা। এক বছর সময়ের মধ্যে কাজ শেষ করার কথা রয়েছে। এমপিজি নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এ রস্তার কাজ করছে।
এলাকাবাসীর অভিযোগ, এক মাস আগে রাস্তার খোয়া ও বালু ফেলার কাজ শুরু হয়েছে। অর্ধেক করেছে আর বাকী অর্ধেক ফেলে রেখেছে। খোয়া বালু সমান সমান দেয়ার কথা থাকলেও তা দেয়া হচ্ছে না। বালু দেয়া হচ্ছে বেশি আর খোয়া দেয়া হচ্ছে কম। রাস্তার দুপাশে দেয়া ইটের মানও ভাল নয়।

এব্যাপারে রাজবাড়ী সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী স্বপন কুমার ঘোষ বলেন, অনিয়মের অভিযোগ পেয়ে বুধবার আমি রাস্তার কাজ পরিদর্শনে গিয়েছি। যেসব অভিযোগ করা হয়েছে তার সত্যতা পাওয়া গেছে। বালুর তুলনায় খোয়া কম দেয়া হয়েছে। ইটের মানও ভাল ছিলনা। ঠিকাদারকে ঠিকভাবে কাজ করার জন্য বৃহস্পতিবার চিঠি দেয়া হয়েছে।

ঠিকাদার কাজী লিটনের কাছে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, নির্মাণ সামগ্রী খারাপ নয়। আমি এখনও রাস্তা হ্যান্ড অভার করিনি। রাস্তার প্রাথমিক কাজ চলছে এখন। এরপর ‘এস’ এর কাজ হবে। তারপর রোলার হবে। এরপর টেস্টে টিকে গেলে ডব্লিউবিএ করার অনুমতি দেয়া হবে। যদি আমি টেস্টে না টিকি তাহলে দেবেনা। যদি খোয়া কম মনে হয় তাহলে খোয়া দিয়ে দেব। আমি তো ফাইনালি কাজ করিনি। ফাইনাল করলে অভযোগটা আসতে পারতো। আর উপজেলা প্রকৌশলী আনঅফিসিয়ালি পরিদর্শনে গিয়েছেন। অফিসিয়ালি যেতে হলে ঠিকাদারকে জানিয়ে যেতে হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে রাস্তা নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে

প্রকাশের সময় : ০৮:২২:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০১৯