সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
রামপাল থেকে যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিক, গ্রামের অভিজ্ঞতা বদলে দিতে পারে স্বাস্থ্য গবেষণার ভবিষ্যৎ হুমকির মধ্যে বুলেটপ্রুফ কাচ ছাড়াই ‘জলসা’র বাইরে অমিতাভ প্রোটিয়া পেসে ব্যাটিং ধসে দিকহারা বাংলাদেশ পলায়নের পরও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি: রিজভী ১৩ বছর পর বাজারে এসেই বাজিমাত করল জিটিএ সিক্স ভিডিও গেম চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ছিটকে গেলেন ইয়ামাল ছয় বছরের সংসার ভাঙল স্বপ্নার, স্বামীর পরকীয়ায় জড়ানোর ইঙ্গিত পশ্চিমবঙ্গে গরু জবাই করতে দেব না: শুভেন্দু অধিকারী দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ মোবাইল ফোন থেকে ছবি ও ভিডিও পাঠান কম্পিউটারে

রামপাল থেকে যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিক, গ্রামের অভিজ্ঞতা বদলে দিতে পারে স্বাস্থ্য গবেষণার ভবিষ্যৎ

মামুন হোসেন
  • প্রকাশের সময় : ০৮:১৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 1
রামপাল থেকে যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিক, গ্রামের অভিজ্ঞতা বদলে দিতে পারে স্বাস্থ্য গবেষণার ভবিষ্যৎ
📌 এক নজরে মূল তথ্য:

  • বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রামভিত্তিক স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে বিশ্বের শীর্ষস্থানীয় চিকিৎসা ও গবেষণা প্রতিষ্ঠান মেয়ো ক্লিনিকের সহযোগিতা নতুন সম্ভাবনার দ্বার খুলেছে।
  • আন্তর্জাতিক অংশীদারত্বে স্থানীয় জ্ঞানের গুরুত্বআমাদের গ্রাম ক্যানসার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা, শিক্ষা ও গবেষণাকে সমন্বিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে।

মামুন হোসেন, টেক ডেস্ক — বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রামভিত্তিক স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে বিশ্বের শীর্ষস্থানীয় চিকিৎসা ও গবেষণা প্রতিষ্ঠান মেয়ো ক্লিনিকের সহযোগিতা নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। স্বাস্থ্য যোগাযোগে মানবসদৃশ ডিজিটাল অ্যাভাটার, রিকশাচিত্রের ব্যবহার এবং ইলেকট্রনিক মেডিক্যাল রেকর্ডের সমন্বয়ে রামপালের আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্পের মাধ্যমে যে উদ্যোগ গড়ে উঠছে, তা দেশের জনস্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি শিক্ষা ও গবেষণা এবং জাতীয় স্বাস্থ্যনীতির জন্য গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠতে পারে। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থায় শহর ও গ্রামের মধ্যে ব্যবধান দীর্ঘদিনের। বিশেষজ্ঞ চিকিৎসা, রোগনির্ণয়ের আধুনিক সুবিধা ও স্বাস্থ্যগবেষণার অবকাঠামো প্রধাণত বড় শহরগুলোয় কেন্দ্রীভূত। এর বিপরীতে গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসংক্রান্ত অভিজ্ঞতা সামাজিক বাস্তবতা ও স্থানীয় জ্ঞান গবেষণা এবং নীতিনির্ধারণে খুব কমই গুরুত্ব পায়। এ প্রচলিত পরিস্থিতির মধ্যে বাগেরহাটের রামপালে গড়ে ওঠা আমাদের গ্রাম ক্যানসার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার (এজিসিআরসি) উদ্ভাবনী সম্ভাবনা সামনে এনেছে। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিকের ফ্লোরিডাভিত্তিক ইটিসিএচ (এমপাওয়ারিং ট্রান্সলেশনাল কমিউনিকেশন ইন হেলথকেয়ার) রিসার্চ ল্যাব ও মায়ো ফাউন্ডেশন ফর মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চের সঙ্গে স্বাস্থ্য যোগাযোগ, প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যশিক্ষা ও জনগোষ্ঠীর অংশগ্রহণমূলক গবেষণায় সহযোগিতা করছে। মেয়ো ক্লিনিক আন্তর্জাতিকভাবে চিকিৎসা ও গবেষণায় অগ্রগণ্য; ২০২৬ সালের নিউজউইক ওয়ার্ল্ডস বেস্ট হসপিটালস তালিকায় প্রতিষ্ঠানটি প্রথম স্থান অর্জন করেছে। বিশ্বখ্যাত একটি প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের প্রত্যন্ত এলাকার স্বাস্থ্যকেন্দ্রের এ সম্পর্কের গুরুত্ব কেবল আন্তর্জাতিক মর্যাদায় সীমাবদ্ধ নয়। এর বড় তাৎপর্য হলো, গ্রামীণ মানুষের প্রয়োজন ও অভিজ্ঞতাকে আন্তর্জাতিক স্বাস্থ্যগবেষণার অংশ করে তোলার সুযোগ।

বাজারের সমীকরণ ও প্রতিযোগিতা

আন্তর্জাতিক অংশীদারত্বে স্থানীয় জ্ঞানের গুরুত্বআমাদের গ্রাম ক্যানসার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা, শিক্ষা ও গবেষণাকে সমন্বিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। বাগেরহাটের রামপালের ঝনঝনিয়ায় প্রতিষ্ঠিত কেন্দ্রটির সঙ্গে মেয়ো ক্লিনিকের গবেষণা-সহযোগিতা এ প্রচেষ্টাকে নতুন মাত্রা দিয়েছে।মেয়ো ক্লিনিকের অধ্যাপক জেনিস ক্রেইগারের নেতৃত্বাধীন ইটিসিএচ রিসার্চ ল্যাব স্বাস্থ্যবিষয়ক বৈজ্ঞানিক তথ্য মানুষের কাছে কীভাবে কার্যকর, বিশ্বাসযোগ্য ও সাংস্কৃতিকভাবে গ্রহণযোগ্য করে পৌঁছানো যায়, তা নিয়ে গবেষণা করে। এ গবেষণায় শুধু তথ্যের বৈজ্ঞানিক যথার্থতা নয়, মানুষের ভাষা, বিশ্বাস, সামাজিক অবস্থান ও আচরণগত প্রতিক্রিয়াকেও গুরুত্ব দেওয়া হয়।রামপালের সহযোগিতামূলক উদ্যোগে বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠী শুধু গবেষণার সুবিধাভোগী নয়; তাদের মতামত ও অভিজ্ঞতা গবেষণার পরিকল্পনা এবং প্রযুক্তির স্থানীয় অভিযোজনের গুরুত্বপূর্ণ উপাদান।সহযোগিতার আওতায় ইটিসিএচ রিসার্চ ল্যাবের গবেষক ও কর্মীরা বাংলাদেশে এজিসিআরসি পরিদর্শনে আসেন। অন্যদিকে মেয়ো ক্লিনিকের আমন্ত্রণে আমাদের গ্রামে প্রকল্পের চিকিৎসক ও স্বাস্থ্য যোগাযোগকর্মীদের শিক্ষা, প্রশিক্ষণ ও সেবার মানোন্নয়নসংক্রান্ত অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে। এ দ্বিমুখী বিনিময় গ্রামীণ স্বাস্থ্যপ্রতিষ্ঠানের গবেষণা ও ব্যবস্থাপনা সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক গবেষকদের জন্যও বাংলাদেশের বাস্তব পরিস্থিতি বোঝার সুযোগ সৃষ্টি করছে।

মানবসদৃশ ডিজিটাল অ্যাভাটার: স্বাস্থ্য যোগাযোগের নতুন পরীক্ষাএ অংশীদারত্বের একটি গুরুত্বপূর্ণ গবেষণা উদ্যোগ কলোরেক্টাল বা বৃহদন্ত্র ও মলাশয়ের ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। বাংলাদেশে এ ধরনের ক্যানসার নিয়ে আলোচনা সামাজিক সংকোচ, অপর্যাপ্ত তথ্য ও স্বাস্থ্যপরীক্ষা সম্পর্কে অনিশ্চয়তার কারণে কঠিন হতে পারে।এ প্রতিবন্ধকতা মোকাবিলায় আমাদের গ্রাম ও মেয়ো ক্লিনিকের গবেষকেরা একটি ভার্চ্যুয়াল হেলথ অ্যাসিস্ট্যান্ট (ভিএচএ) বা মানবসদৃশ ডিজিটাল স্বাস্থ্যসহায়ক তৈরি করেছেন। এ আন্তর্জাতিক সহযোগিতার একটি উল্লেখযোগ্য অর্জন হলো, কলোরেক্টাল ক্যানসারসচেতনতায় মানবসদৃশ ডিজিটাল স্বাস্থ্যসহায়ক ব্যবহারের গবেষণাটি বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) জাতীয় গবেষণা নৈতিকতা কমিটির আনুষ্ঠানিক অনুমোদন লাভ করেছে। মেয়ো ক্লিনিকের গবেষকদের সহযোগিতায় পরিচালিত এ গবেষণায় বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও সামাজিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভার্চ্যুয়াল স্বাস্থ্যসহায়কের গ্রহণযোগ্যতা এবং ক্যানসার স্ক্রিনিং সম্পর্কে সচেতনতা বৃদ্ধির সম্ভাবনা মূল্যায়ন করা হবে। গবেষণাটির নৈতিক অনুমোদন আন্তর্জাতিক সহযোগিতাকে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক গবেষণাকাঠামোর সঙ্গে যুক্ত করার একটি পদক্ষেপ।

মেয়ো ক্লিনিক আন্তর্জাতিকভাবে চিকিৎসা ও গবেষণায় অগ্রগণ্য; ২০২৬ সালের নিউজউইক ওয়ার্ল্ডস বেস্ট হসপিটালস তালিকায় প্রতিষ্ঠানটি প্রথম স্থান অর্জন করেছে। বিশ্বখ্যাত একটি প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের প্রত্যন্ত এলাকার স্বাস্থ্যকেন্দ্রের এ সম্পর্কের গুরুত্ব কেবল আন্তর্জাতিক মর্যাদায় সীমাবদ্ধ নয়। এর বড় তাৎপর্য হলো, গ্রামীণ মানুষের প্রয়োজন ও অভিজ্ঞতাকে আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণার অংশ করে তোলার সুযোগ।

প্রযুক্তিপ্রেমীদের প্রতিক্রিয়া ও মূল্যায়ন

এ প্রযুক্তিতে কম্পিউটার-নির্মিত একটি মানবসদৃশ চরিত্র মুঠোফোনের মাধ্যমে ক্যানসার প্রতিরোধ ও স্ক্রিনিং সম্পর্কে তথ্য উপস্থাপন করে। গবেষণায় পরীক্ষা করা হবে, চরিত্রটির ভাষা, কণ্ঠস্বর, চেহারা ও উপস্থাপনভঙ্গি বাংলাদেশের গ্রামীণ মানুষের কাছে কতটা সহজবোধ্য এবং বিশ্বাসযোগ্য।এ গবেষণার সঙ্গে যুক্ত রয়েছে ফিক্যাল ইমিউনোকেমিক্যাল টেস্ট (এফআইটি) সম্পর্কে স্বাস্থ্যশিক্ষা। এটি মলের নমুনায় অদৃশ্য রক্ত শনাক্ত করার একটি পরীক্ষা, যা উপযুক্ত বয়স ও ঝুঁকির মানুষের কলোরেক্টাল ক্যানসার স্ক্রিনিংয়ে ব্যবহৃত হয়। পরীক্ষার ফল ইতিবাচক হলে প্রয়োজন অনুযায়ী পরবর্তী চিকিৎসাগত মূল্যায়ন অপরিহার্য।গবেষণাটির তাৎপর্য প্রযুক্তি প্রদর্শনে নয়; বরং মানুষ ক্যানসার-সংক্রান্ত তথ্য কীভাবে গ্রহণ করে, কোন ধরনের বার্তায় আস্থা পায় এবং স্বাস্থ্যসংক্রান্ত সিদ্ধান্ত নিতে কতটা সক্ষম হয়, তা বোঝার প্রচেষ্টায়। গবেষণার ফলাফল ভবিষ্যতে বৃহত্তর পরিসরে প্রয়োগযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) যোগাযোগপদ্ধতি তৈরির ভিত্তি হতে পারে।

রিকশাচিত্র যখন জনস্বাস্থ্য গবেষণার উপকরণরামপাল ক্যাম্পাসে প্রতিষ্ঠিত জেনিস সেন্টার ফর ট্রান্সলেশনাল কমিউনিকেশন রিসার্চ বা জেনিস সেন্টার এ সহযোগিতার আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। কেন্দ্রটি বৈজ্ঞানিক স্বাস্থ্যতথ্যকে স্থানীয় মানুষের পরিচিত ভাষা ও সাংস্কৃতিক অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করার পদ্ধতি নিয়ে কাজ করছে।এর একটি আকর্ষণীয় উদাহরণ বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশাচিত্রের ব্যবহার। রিকশাচিত্রের রং, দৃশ্য, গল্প ও পরিচিত উপস্থাপনভঙ্গিকে কলোরেক্টাল ক্যানসারসচেতনতার বার্তায় রূপান্তরের পরীক্ষা চলছে।স্বাস্থ্য যোগাযোগে স্থানীয় শিল্পের এ ব্যবহার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে—যে মানুষ প্রচলিত চিকিৎসা পরিভাষা বা হাসপাতালের নির্দেশনাপত্র সহজে বোঝেন না, তাঁর কাছে পরিচিত শিল্প ও দৃশ্যভাষা কি স্বাস্থ্যতথ্যকে আরও গ্রহণযোগ্য করতে পারে? এ গবেষণা সাংস্কৃতিক পরিচিতিকে স্বাস্থ্যশিক্ষার সঙ্গে সংযুক্ত করার চেষ্টা।জেনিস সেন্টারের কার্যক্রম তাই স্বাস্থ্যবিজ্ঞান, যোগাযোগবিদ্যা, নৃবিজ্ঞান, চারুকলা ও তথ্যপ্রযুক্তির মধ্যে আন্তবিষয়ক গবেষণার সম্ভাবনা তৈরি করছে। বাংলাদেশের নিজস্ব সাংস্কৃতিক উপাদান আন্তর্জাতিক স্বাস্থ্যগবেষণায় নতুন অবদান রাখতে পারে, এটি তার একটি উদাহরণ।

এ প্রযুক্তিতে কম্পিউটার-নির্মিত একটি মানবসদৃশ চরিত্র মুঠোফোনের মাধ্যমে ক্যানসার প্রতিরোধ ও স্ক্রিনিং সম্পর্কে তথ্য উপস্থাপন করে। গবেষণায় পরীক্ষা করা হবে, চরিত্রটির ভাষা, কণ্ঠস্বর, চেহারা ও উপস্থাপনভঙ্গি বাংলাদেশের গ্রামীণ মানুষের কাছে কতটা সহজবোধ্য এবং বিশ্বাসযোগ্য।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রামপাল থেকে যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিক, গ্রামের অভিজ্ঞতা বদলে দিতে পারে স্বাস্থ্য গবেষণার ভবিষ্যৎ

প্রকাশের সময় : ০৮:১৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬