Dhaka ০৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: নিরাপদ আশ্রয়ে আড়াই লক্ষাধিক মানুষ শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে তিনজনের কারাদণ্ড শফিকুর-নাহিদ-মামুনুল একসাথে হলে এক সপ্তাহের মধ্যেই সরকার পতন স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহ্বান ১৮ বছরের কম বয়সীরা যেন মোবাইল ব্যবহার করতে না পারে: ভূমিমন্ত্রী ৫৬ বছর বয়সে ৩য় বারের মতো বাবা হলেন কাঞ্চন মল্লিক একইসঙ্গে এক যুবককে বিয়ে করলেন ৩ বোন কালীগঞ্জ পৌরসভার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতার ফরম বিতরণ রাজবাড়ী সদর ভেঙে নতুন উপজেলা গঠনের উদ্যোগ, নাম চাইলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

বালিয়াকান্দিতে পুকুরপাড় থেকে অশীতিপর বৃদ্ধার লাশ উদ্ধার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৫৬:০১ অপরাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮
  • / 606

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী শালদাহপাড়া গ্রামের একটি পুকুরপাড় থেকে রোববার সকালে সরেজান বিবি (৯৫) নামে অশীতিপর এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে বালিয়াকান্দি থানার পুলিশ। তিনি একই গ্রামের মৃত ইসমাইল মোল্লার স্ত্রী।
নিহত সরেজান বিবির ছেলে আইনুদ্দিন মোল্লা জানান, শনিবার রাত ১০টার দিকে তার মা রাতের খাবার খেয়ে ঘুমিয়েছিলেন। রোববার সকালে ঘুম থেকে উঠে এলাকাবাসীর কাছ থেকে জানতে পারেন বাড়ি থেকে পাঁচশ গজ দূরে হাচেন মেলেটারীর পুকুরপাড়ে তার মায়ের লাশ পড়ে রয়েছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা জানান, ওই বৃদ্ধা অপ্রকিতস্থ ধরণের ছিল। একটু আধটু চলাফেরা করতে পারত। অনেক সময় পরিবারের কাউকে কিছু না বলেই চলে যেত। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে । এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে পুকুরপাড় থেকে অশীতিপর বৃদ্ধার লাশ উদ্ধার

প্রকাশের সময় : ০৬:৫৬:০১ অপরাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮