দুই যুগের অভিনয়জীবনে প্রথম সিনেমায় সুমাইয়া শিমু

- প্রকাশের সময় : ০৯:০০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / 5

- ২৫ বছর ধরে অভিনয় কর দর্শকপ্রিয়তা পেয়েছেন সুমাইয়া শিমু।
- দ্য ডেইলি স্টারের সঙ্গে মুঠোফোনে নতুন সিনেমা নিয়ে কথা বলেছেন সুমাইয়া শিমু।
জনতার আদালত বিনোদন ডেস্ক — ২৫ বছর ধরে অভিনয় কর দর্শকপ্রিয়তা পেয়েছেন সুমাইয়া শিমু। অসংখ্য নাটকে অভিনয় করেছেন। এবারই প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। সহশিল্পী হিসেবে আছেন মোশাররফ করিম, যার সঙ্গে প্রচুর নাটকে কাজ করেছেন। বর্তমানে বরিশালে আছেন শিমু। টানা শুটিং শেষ করে আগামী মাসে ঢাকায় ফিরবেন।
কাজের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট তথ্য
দ্য ডেইলি স্টারের সঙ্গে মুঠোফোনে নতুন সিনেমা নিয়ে কথা বলেছেন সুমাইয়া শিমু।
কাজী আসাদ পরিচালিত এই সিনেমার নাম ‘যাত্রা বিরতি’। শুটিংয়ের জন্য গত ১৯ নভেম্বর বরিশালে গেছেন তিনি। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের শহর বরিশালে শুটিং চলবে বেশ কিছুদিন। এরপর কুয়াকাটায় শুটিং করবেন। ৯ ডিসেম্বর পর্যন্ত টানা শুটিং চলবে।
সুমাইয়া শিমু বলেন, ‘আমার প্রথম সিনেমা। আমার জন্য স্পেশাল। অভিনয় তো অনেক করেছি। অনেক নাটক করেছি। সিনেমায় অফারও পেয়েছি। বিভিন্ন কারণেই করা হয়নি। “যাত্রা বিরতি”র স্ক্রিপ্ট পেয়েই ভালো লেগে যায়। সেজন্যই করছি।’
ইন্ডাস্ট্রিতে প্রভাব ও দর্শকের প্রত্যাশা
‘এই সিনেমার শুটিং করে ভালো লাগছে। যেকোনো বয়সের দর্শক এটি দেখতে পারবেন। পরিবার নিয়ে দেখার মতো সিনেমা। সবাই গল্পের সঙ্গে কানেক্ট করতে পারবেন।’
এত বছরের ক্যারিয়ারে ‘যাত্রা বিরতি’ সিনেমায় অভিনয়ে রাজি হওয়ার কারণ জানতে চাইলে শিমু বলেন, ‘গল্পটাই আসল কারণ। চমৎকার গল্প।’
এই সিনেমায় নিজের অভিনীত চরিত্র সম্পর্কে তিনি বলেন, ‘আমার চরিত্রটি সবার কাছে খুব সাধারণ মানুষের চোখে দেখা একটি সুন্দর চরিত্র মনে হবে। প্রতিটি ঘরে ঘরে এমন মানুষ আছেন। দর্শকরা তাকে দেখে আপন মানুষই মনে করবেন। অনেক সহজেই দর্শকরা আপন করে নিতে পারবেন। এ জন্যই আমার কাছে চ্যালেঞ্জিং।’

























