সাইবার হামলার শিকার ফিফা

- প্রকাশের সময় : ০৯:৪৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 9

- বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও এবার সাইবার হামলার শিকার।
- বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফিফার একজন মুখপাত্র।
জনতার আদালত স্পোর্টস ডেস্ক — বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও এবার সাইবার হামলার শিকার। সংস্থাটির নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ব্যক্তিগত ও ব্যবসায়িক গোপন তথ্যের নাগাল পেয়েছে হ্যাকাররা। বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে ফিফা। তবে ঠিক কতজনের তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা কী ধরনের তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে, তা এখনো জানায়নি সংস্থাটি।
মাঠের উত্তাপ ও গুরুত্বপূর্ণ মুহূর্ত
বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফিফার একজন মুখপাত্র। তিনি জানিয়েছেন, অপরাধমূলক এই হামলায় সংস্থাটির সীমিত পরিমাণ ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যে অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটেছে।
ফিফার মুখপাত্র বলেন, ‘ফিফা নিশ্চিত করছে যে তারা অপরাধমূলক সাইবার হামলার শিকার হয়েছে। এর ফলে সীমিত পরিমাণ ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যে অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটেছে।’
তবে হামলার বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ফিফা। ঠিক কবে এই ঘটনা ঘটেছে, কারা হামলার সঙ্গে জড়িত কিংবা কীভাবে সংস্থাটির তথ্যভান্ডারের নিরাপত্তা ভাঙা হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। এমনকি কতজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটিও স্পষ্ট করেনি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
কৌশল ও দলগত বিশ্লেষণ
ফিফা অবশ্য ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া ও প্রকাশের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটির মতে, অনুমতি ছাড়া এ ধরনের তথ্য সংগ্রহ ও প্রকাশ করা মানুষের গোপনীয়তার অধিকারের গুরুতর লঙ্ঘন।
এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, বিশেষ করে ব্যক্তিগত তথ্য বেআইনিভাবে সংগ্রহ ও প্রকাশের ঘটনা তারা কঠোরভাবে নিন্দা জানাচ্ছে। এমন কর্মকাণ্ডকে ‘গোপনীয়তার গুরুতর ও অগ্রহণযোগ্য লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করেছে সংস্থাটি।
তবে চুরি হওয়া কোনো তথ্য ইতিমধ্যে ইন্টারনেটে প্রকাশিত হয়েছে কি না, সে বিষয়েও পরিষ্কার কোনো ব্যাখ্যা দেয়নি ফিফা। তথ্য প্রকাশের কথা উল্লেখ করলেও কোথায় কিংবা কীভাবে সেগুলো প্রকাশিত হয়েছে, তা জানানো হয়নি।





















