বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

জাবি ছাত্রদল নেতা আল ইমরানের বহিষ্কারাদেশ প্রত্যাহার

জাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:১১:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 0

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের সদস্য আল ইমরানের সাংগঠনিক পদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

সোমবার (৯ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক জাবি শাখার সদস্য আল ইমরানের সাংগঠনিক পদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে তাঁর সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ রইল না।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

এ বিষয়ে জানতে চাইলে আল ইমরান বলেন, “আমার প্রতি আস্থা রেখে বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া ভাই এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক, সদস্য সচিব, দপ্তর সম্পাদকসহ সকল নেতৃবৃন্দের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি আরও বলেন, “আজকের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আমার সাংগঠনিক কার্যক্রমে আর কোনো বাধা রইল না। অতীতের মতো আগামী দিনেও শিক্ষার্থীদের অধিকার আদায়ে এবং দলের আদর্শ বাস্তবায়নে আমি রাজপথে সক্রিয় ভূমিকা পালন করব।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাবি ছাত্রদল নেতা আল ইমরানের বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রকাশের সময় : ০৫:১১:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬