বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

জাতিসংঘের মহাসচিব হতে চান গ্রোসি, চীন-রাশিয়ার আপত্তি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৩৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 0

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে রয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর ঘনিষ্ঠ মিত্র আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সঙ্গে গ্রোসির ঘনিষ্ঠতা তাঁর প্রার্থিতার পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন ও রাশিয়ার সমর্থন পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের স্থলাভিষিক্ত হওয়ার প্রতিযোগিতায় সর্বশেষ অনানুষ্ঠানিক ভোটে কোস্টারিকার রেবেকা গ্রিনস্পানের পর দ্বিতীয় অবস্থানে রয়েছেন গ্রোসি।

৬৫ বছর বয়সী এই আর্জেন্টাইন কূটনীতিকের পক্ষে পড়েছে ৯টি উৎসাহমূলক ভোট এবং বিপক্ষে পড়েছে ৪টি নিরুৎসাহমূলক ভোট। এখনো আটজন প্রার্থী প্রতিযোগিতায় রয়েছেন।

২০১৯ সালে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালকের দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন আন্তর্জাতিক সংকট মোকাবিলায় সক্রিয় ভূমিকার জন্য প্রশংসিত হয়েছেন গ্রোসি। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর তিনি নিজে পরিদর্শক দল নিয়ে জাপোরিঝঝিয়া ও চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেন।

যুদ্ধের মধ্যেও পারমাণবিক স্থাপনার মেরামতকাজ চালিয়ে নিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আটটি স্থানীয় যুদ্ধবিরতি কার্যকরে ভূমিকা রাখেন তিনি।

তবে তাঁর সক্রিয় কূটনৈতিক ভূমিকা নিয়ে সমালোচনাও রয়েছে। বিশেষ করে ইরান তাঁকে পক্ষপাতদুষ্ট বলে অভিযুক্ত করেছে। তেহরানের অভিযোগ, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রতিবেদন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর প্রভাবে একপেশে হয়ে পড়েছে।

জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হতে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে অন্তত ৯টির সমর্থন প্রয়োজন। পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া ও ফ্রান্স—এই পাঁচ স্থায়ী সদস্যের কোনো একটির ভেটো পাওয়া চলবে না। নিরাপত্তা পরিষদের সুপারিশের পর সাধারণ পরিষদের অনুমোদন নিতে হয়।

বিশ্লেষকদের মতে, ওয়াশিংটনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হওয়ায় গ্রোসির প্রতি বেইজিং ও মস্কোর আপত্তি থাকতে পারে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন জাতিসংঘের বিভিন্ন সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়া, অর্থায়ন কমানো এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির ভূমিকা সংকুচিত করার পদক্ষেপ নিয়েছে। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইও জাতিসংঘের কঠোর সমালোচক।

এদিকে জাতিসংঘের ৮১ বছরের ইতিহাসে প্রথম নারী মহাসচিব নিয়োগের দাবিও জোরালো হচ্ছে। ভৌগোলিক পর্যায়ক্রমের প্রচলিত রীতি অনুযায়ী এবার লাতিন আমেরিকা থেকে মহাসচিব নির্বাচনের কথা রয়েছে। সে ক্ষেত্রে নারী প্রার্থী রেবেকা গ্রিনস্পানের অবস্থান শক্তিশালী হতে পারে।

আগামী ৩১ ডিসেম্বর জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হওয়ার কথা। ফলে নতুন মহাসচিব নির্বাচনকে কেন্দ্র করে কূটনৈতিক তৎপরতা ক্রমেই বাড়ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাতিসংঘের মহাসচিব হতে চান গ্রোসি, চীন-রাশিয়ার আপত্তি

প্রকাশের সময় : ০৪:৩৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬