গুরুত্বপূর্ণ সংবাদ:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খুলে কোটালীপাড়ায় উল্লাস, বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জ প্রতিনিধি
- প্রকাশের সময় : ০১:১৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 6

প্রায় আড়াই বছর পর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খুলেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। কার্যালয় খুলে ভেতরে প্রবেশের পর উল্লাস প্রকাশ করেন তাঁরা। পরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন।
আজ বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে সেটি খুলে ভেতরে প্রবেশ করেন।
পরে লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
Tag :
























