শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিলামে স্টার ওয়ার্সের ভিলেন ডার্থ ভেডারের ‘লাইটসেবার’, ৬১ কোটি টাকায় বিক্রি বাপ কা বেটা: ফুটবল মাঠে বিখ্যাত সব ‘উত্তরাধিকারের গল্প’ কলকাতায় হোটেলে আগুন: মালিকসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র সবুজ শিশু ‘এখনো কিছুই করা হয়নি’, সেমিফাইনালের আগে খাবার নিয়ে ভারত কোচ ঢাকায় আর সেই ‘রহস্যময়’ ভিডিও ধারণ করতে দেখা যাচ্ছে না চীনা নাগরিকদের ৯৩ ও ৯৭: জোড়া দুর্ভাগ্যে পাকিস্তানের প্রথম সৌদ শাকিল মাইক্রোসফটের বিশ্বব্যাপী কারিগরি বিভ্রাটের সম্ভাব্য যে কারণ জানা গেল শ্রীলঙ্কার খেলোয়াড়দের প্রশ্ন: বাংলাদেশের খেলোয়াড়দের কী খাওয়ানো হয় নওগাঁ সীমান্তে প্রায় ২০ লাখ টাকার ভারতীয় হেরোইন জব্দ করেছে বিজিবি

ধর্মঘটে ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চাইছে ঢাবি-জবি, নীরব জাবি প্রশাসন

জাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:০২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 47
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ডাকা গত ১০ নভেম্বরের ধর্মঘটের দিন ক্লাস ও পরীক্ষা না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। তবে একই বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক উদ্যোগ নেয়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। জাবির উপ-উপাচার্য দাবি করেছেন, বিষয়টি নিয়ে অভ্যন্তরীণভাবে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
জানা গেছে, গত ১০ নভেম্বর দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিবহন ও অফিস-আদালত বন্ধ রাখার আহ্বান জানিয়েছিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। ওই দিন বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়েছে কি না এবং কোনো শিক্ষক পূর্বানুমতি ছাড়া ক্লাস-পরীক্ষা থেকে বিরত ছিলেন কি না, তা জানতে তৎপর হয় ঢাবি ও জবি প্রশাসন।
গত বুধবার জবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১০ নভেম্বর বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে রুটিন অনুযায়ী ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কি না, সে তথ্য চাওয়া হয়। একই সঙ্গে কোনো শিক্ষক অনুপস্থিত থাকলে তিনি যথাযথ প্রক্রিয়ায় ছুটি নিয়েছিলেন কি না, তার পূর্ণাঙ্গ বিবরণ তিন কার্যদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে। অন্যদিকে, ঢাবি প্রশাসনও পূর্বানুমতি ছাড়া অনুপস্থিত শিক্ষকদের তালিকা চেয়ে সংশ্লিষ্ট অনুষদের ডিন ও ইনস্টিটিউটের পরিচালকদের নির্ধারিত সময়ের মধ্যে নাম জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
এ বিষয়ে ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানান, কয়েকজন শিক্ষক ওই দিন ক্লাসে উপস্থিত হননি। তাঁরা কোনো ধরনের হুমকি বা নিরাপত্তাহীনতায় ছিলেন কি না, তা যাচাই করতেই প্রশাসন তথ্য চেয়েছে। শিক্ষকদের নিরাপত্তা ও নিশ্চয়তা দেওয়ার বিষয়টিও প্রশাসনের বিবেচনায় রয়েছে।
তবে জাবি প্রশাসন এখনো এ বিষয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করেনি। উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা জাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামসুল আলম বলেন, “আমাদের কাছে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে বিভিন্ন বিভাগে খোঁজখবর নেওয়া হচ্ছে। তথ্য সংগ্রহ করে প্রশাসনিক সভায় আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
এদিকে, জাবি প্রশাসনের এমন নীরবতায় ক্ষোভ প্রকাশ করে তদন্ত ও জবাবদিহির দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা। জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, কোনো শিক্ষক নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট সমর্থন করে ইচ্ছাকৃতভাবে ক্লাস বা পরীক্ষা না নিলে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনে জবাবদিহির আওতায় আনতে হবে। জাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমানও বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানান।
জাবি শাখা ছাত্রশক্তির সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, শুধু নোটিশ জারি করেই দায়িত্ব শেষ করলে হবে না; তদন্ত কমিটি গঠন করে ধর্মঘটের প্রতি সংহতি জানানো শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে, জাবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি অদ্রি অংকুর বলেন, ব্যক্তিগত কারণে অনুপস্থিত থাকা শিক্ষকদের সঙ্গে ধর্মঘট সফল করার উদ্দেশ্যে ক্লাস না নেওয়া শিক্ষকদের পার্থক্য করা জরুরি। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত উদ্দেশ্য নির্ধারণ করেই প্রশাসনের পরবর্তী পদক্ষেপ নেওয়া উচিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ধর্মঘটে ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চাইছে ঢাবি-জবি, নীরব জাবি প্রশাসন

প্রকাশের সময় : ০৬:০২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬