‘একটি দরজা বন্ধ হলে আরেকটি খুলে যায়’

- প্রকাশের সময় : ০৪:৩০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 3

চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) এখন পর্যন্ত ৩৬ উইকেট শিকার করেছেন সিলেট বিভাগের স্পিনার নাসুম আহমেদ। শেষ রাউন্ডের আগে উইকেটশিকারিদের তালিকায় সবার ওপরে রয়েছেন তিনি। বাংলাদেশের সাদা বলের ক্রিকেটে, বিশেষ করে টি-টোয়েন্টি দলে নিয়মিত মুখ নাসুম। বর্তমানে আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে রয়েছেন ৩১ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার। অথচ এখনো টেস্ট অভিষেকের সুযোগ পাননি তিনি। তবে ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে খেলার ইচ্ছাটা এখনো প্রবল তার। নিজের ক্যারিয়ার, ঘরোয়া ক্রিকেটসহ নানা বিষয় নিয়ে দ্য ডেইলি স্টারের সামসুল আরেফীন খানের সঙ্গে কথা বলেছেন নাসুম। সেই সাক্ষাৎকারের চুম্বক অংশ তুলে ধরা হলো—
খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত
দ্য ডেইলি স্টার: এখন পর্যন্ত মৌসুমটা কেমন কাটল বলে মনে হচ্ছে?
নাসুম আহমেদ: মৌসুম তো এখনো শেষ হয়নি। শেষ ম্যাচটা খেলে নিই, তারপর এ নিয়ে মন্তব্য করা যাবে। মানুষের প্রত্যাশার তো আর শেষ নেই।
এবারের মৌসুমে নিজের জন্য নির্দিষ্ট কোনো লক্ষ্য ঠিক করেছিলেন?
ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া
নাসুম: না, নির্দিষ্ট কোনো লক্ষ্য ছিল না। শুধু চেয়েছি খেলতে এবং ভালো পারফর্ম করতে। জাতীয় ক্রিকেট লিগকে আমি অনেক গুরুত্ব দিই। কারণ, একবার পুরো একটা মৌসুম খেলতে পারিনি। এরপর প্রিমিয়ার লিগেও কোনো দল পাইনি। বাংলাদেশের ক্রিকেটে প্রথম শ্রেণির ক্রিকেটই মূল জায়গা। এখানে না খেললে ঢাকার প্রথম বিভাগ কিংবা প্রিমিয়ার লিগে দল পাওয়াও কঠিন।
আমি খেলতে চেয়েও সুযোগ পাইনি। সম্ভবত ২০১৫-১৬ (২০১২-১৩) মৌসুমে এমনটা হয়েছিল। সেবার বরিশাল দলে নির্বাচিত হওয়ার পরও খেলতে পারিনি। পরে অবশ্য একজন খেলোয়াড় চোটে পড়ায় তার বদলি হিসেবে প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেয়েছিলাম।
২০১১ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের ম্যাচেই প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন। এরপর কি এই সংস্করণে যথেষ্ট খেলার সুযোগ পেয়েছেন?





















