সেমিফাইনালে হামজাকে নিয়ে ভাবছেন না পাকিস্তানি গোলরক্ষক ইউসুফ

- প্রকাশের সময় : ০১:০০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 11

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আগামীকাল বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। ম্যাচটি ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে আগ্রহ ও উত্তেজনা থাকলেও পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাটের ভাবনায় নেই হামজা চৌধুরী।বাংলাদেশের এই তারকা ফুটবলারকে নিয়ে আলোচনাতেও আগ্রহী নন তিনি। বরং মাঠে নিজের ভালো বন্ধু জামাল ভূঁইয়ার মুখোমুখি হওয়ার অপেক্ষায় আছেন পাকিস্তানি এ গোলরক্ষক।আজ এবিজি স্পোর্টস সিটিতে সেমিফাইনালের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ইউসুফ বলেন, ‘আমি হামজাকে নিয়ে ভাবছি না। আমি ভাবছি, আমার ভালো বন্ধু জামাল ভূঁইয়ার সঙ্গে খেলার কথা।’
খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত
নিজেদের দলে তারকা খেলোয়াড়দের কথাই মনে করিয়ে দিলেন ভাট। তাঁর মতে, পাকিস্তান দলেও ভালো মানের খেলোয়াড় আছেন। আবদুল্লাহ ইকবাল, সুনাইমান, আদিল নবী ও আবদুল আরশাদের নাম উল্লেখ করে তিনি বলেন, ‘হামজা চৌধুরীকে নিয়ে অনেক কথা হয়। কিন্তু আমাদের দলেও ভালো খেলোয়াড় আছে। আমি নিশ্চিত করে বলতে পারি, আমাদেরও ভালো খেলোয়াড় আছে।’
পাকিস্তান দলে নতুন করে যোগ দিচ্ছেন পাঁচজন খেলোয়াড়। তাঁদের নিয়েও আশাবাদী ইউসুফ। তবে ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলীয় পারফরম্যান্সকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি, ‘আশা করি, তারা মাঠে নেমে দলকে সাহায্য করতে পারবে। তবে ফুটবল কোনো একজনের খেলা নয়, এটি পুরো দলের খেলা। আমরা দল হিসেবে বাংলাদেশের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে চাই।’দুই দলের মুখোমুখি লড়াইয়ে ১৭ ম্যাচে বাংলাদেশের জয় ৭টি, পাকিস্তানের ৫টি। বাকি ৫ ম্যাচ হয়েছে ড্র। ২০১৮ সালে সাফে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটির কথাও মনে আছে ইউসুফের।
সাফের খেলা ঢাকায়, ভিএআর কেন চলবে থাইল্যান্ড থেকে
ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া
গ্যালারিতে বাংলাদেশের সমর্থকদের উপস্থিতি যে পাকিস্তানের জন্য বাড়তি চাপ তৈরি করতে পারে, সেটিও মানছেন ইউসুফ। তবে সেমিফাইনালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি থাকায় স্বস্তি পাচ্ছেন, ‘স্বাগতিক দল যখন নিজেদের মাঠে খেলে, তখন দর্শকদের কারণে অনেক চাপ তৈরি হয়। ভিএআর থাকায় আমি খুশি। এটি আমাদের জন্য বড় সহায়তা হবে।’পাকিস্তানের হয়ে সাফের শিরোপা জেতার স্বপ্নও দেখছেন এই গোলরক্ষক। ভারতের বিপক্ষে আগের ম্যাচের হতাশা পেছনে ফেলে ফাইনালে উঠতে চান তিনি। তবে আপাতত তাঁর সব মনোযোগ বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে, ‘আমি আবার ভারতের বিপক্ষে খেলতে চাই। ভারতের বিপক্ষে আগের ম্যাচটি আমাদের জন্য খুব খারাপ ছিল। তবে প্রতিবার একটি করে ম্যাচ, এখন আমাদের সামনে বাংলাদেশ।’
বাংলাদেশ সর্বশেষ ২০০৩ সালে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়ন হয়েছিল। ২৩ বছর পর আবারও দেশের মাটিতে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে স্বাগতিকেরা। তবে পাকিস্তানও সাফের শিরোপা জিততে চায়। ইউসুফের কথায় তা স্পষ্ট হলো, ‘সাফ আমাদের জন্য বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। এটি জেতা আমাদের বড় লক্ষ্য। আশা করি, এবার আমরা ইতিহাস গড়তে পারব এবং শেষ পর্যন্ত যেতে পারব।’জাতীয় স্টেডিয়ামে আগামীকাল রাত ৮টা ৩০ মিনিটে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান ভালো দল, সতর্ক জামাল




















