শূন্য রানে ৩ উইকেট নেই—এমন পরিস্থিতিতে আগে পড়েনি ভারত

- প্রকাশের সময় : ০১:৪৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 11

ভারতের ব্যাটসম্যানরা এখন রেকর্ড বুক এলোমেলো করে দেন প্রায়ই। দ্রুত রান তোলা, সবচেয়ে বেশি ছক্কা কিংবা চার মারার রেকর্ডে তাঁদের নামই বেশি দেখা যায়। তবে আজ এমন একটি রেকর্ডে তাঁদের নাম উঠেছে, যা নিশ্চিতভাবেই ভারতের ব্যাটসম্যানদের কাছে অপ্রত্যাশিত।মাউন্ট মঙ্গানুইয়ে আজ সিরিজের চতুর্থ ওয়ানডেতে ভারতের সামনে ৩৩৪ রানের বড় লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। এ রান তাড়া করতে নেমে তারা শূন্য রানেই হারিয়ে ফেলে ৩ উইকেট। ইনিংসের প্রথম ওভারে সব কটি উইকেটই নিয়েছেন ম্যাট হেনরি।
খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত
কিউই পেসারের প্রথম বলে স্লিপে ক্যাচ দিয়ে রোহিত শর্মা আউট হওয়ার পর যেটির শুরু, পঞ্চম বলে বিরাট কোহলি বোল্ড আর ওভারের শেষ বলে এলবিডব্লু হন শ্রেয়াস আয়ার। তখনো স্কোরকার্ডে কোনো রানই যোগ হয়নি ভারতের।রোহিত শর্মা ও বিরাট কোহলি একই ম্যাচে ‘ডাক’ মেরে ড্রেসিংরুমে ফিরেছেন, এমন দৃশ্য কেবল দ্বিতীয়বারের মতো দেখা গেল ওয়ানডেতে। এর আগে ২০১০ সালে ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে দুজনে ফিরেছিলেন শূন্য রানে।
১৭২ ওয়ানডেতে আগে ওপেনার হিসেবে নেমে শুরুতে স্ট্রাইক নেওয়ার পর এই প্রথম ইনিংসের প্রথম বলে আউট হলেন রোহিত শর্মা। এত বছরের ক্রিকেট ইতিহাসে এর আগে কখনো শূন্য রানে ৩ উইকেট হারানোর মতো পরিস্থিতিতে ভারত পড়েনি।
বল টেম্পারিং নিয়ে খাজার অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও আজগুবি’: প্যাট কামিন্স
ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া
শুধু তারাই নয়, এর আগে ওয়ানডেতে এমন ঘটনাই ছিল চারটি। এ বছরই বাংলাদেশের বিপক্ষে মিরপুরে শূন্য রানে অস্ট্রেলিয়ার ৩ উইকেট হারানো যার সর্বশেষ।এমন ঘটনা প্রথম দেখা যায় ১৯৮৩ সালের বিশ্বকাপে, নিউজিল্যান্ডের বিপক্ষে শূন্য রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল পাকিস্তান। ১৯৯৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষেও একই পরিস্থিতিতে পড়ে পাকিস্তান, ২০০৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে শূন্য রানে ৩ উইকেট হারায় বাংলাদেশও। আজ এই তালিকায় নাম উঠল ভারতেরও।
শেবাগ দ্রাবিড় থেকে রাজ্জাক—বাবাদের পথ ধরেছেন যেসব ছেলেরা




















