শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

‘পুরস্কারটা সতীর্থদের উৎসর্গ করছি’

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:০০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 9
‘পুরস্কারটা সতীর্থদের উৎসর্গ করছি’

গায়ে মেরুন শার্ট। কাঁধে এসে পড়া কোঁকড়ানো চুল। প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে তাঁর ওপর চোখ আটকে যেতে পরের কারণটাই যথেষ্ট। চুলের এই বিশেষ ধরনই তাঁকে অন্যদের থেকে আলাদা করে চেনায়। বিশেষ করে এই সময়ে। যখন একই ধরনের চুলের স্টাইল নিয়ে ফুটবলে মাঠ কাঁপাচ্ছেন হামজা চৌধুরী। চুলের মিল থেকেই আমিরুল ইসলামের পরিচয় হয়ে গেছে ‘হকির হামজা।’তবে শুধু চেহারায় নয়, হকির মাঠের পারফরম্যান্সেও নিজের স্বতন্ত্র পরিচয় গড়েছেন আমিরুল ইসলাম। সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই এবার প্রথমবারের মতো প্রথম আলো ক্রীড়া পুরস্কারে হয়েছেন দুই বর্ষসেরা রানারআপের একজন। মঞ্চে তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন সাবেক হকি খেলোয়াড় রফিকুল ইসলাম কামাল।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

প্রথমবার এমন স্বীকৃতি পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত আমিরুল। পুরস্কার পাওয়ার আনন্দের সঙ্গে যোগ হয়েছে ‘প্রথমে’র অনুভূতিও। সঙ্গে এই স্বীকৃতি তাঁকে আরও ভালো খেলার অনুপ্রেরণা দিচ্ছে। বললেন, ‘খুবই ভালো লাগছে। প্রথমবার এই পুরস্কার পেলাম। আশা করি ধারাবাহিকতা ধরে রাখতে পারব। চেষ্টা থাকবে মাঠের পারফরম্যান্স ধরে রাখতে। সেটা করতে পারলে পুরস্কার আসবে।’

আমিরুলের এই স্বীকৃতির পেছনে বড় অবদান অনূর্ধ্ব-২১ যুব বিশ্বকাপের দুর্দান্ত পারফরম্যান্সের। বাংলাদেশের হকির ইতিহাসে প্রথমবার কোনো বিশ্বকাপে অংশ নিয়েই ২৪ দলের মধ্যে ১৭তম হয়েছিল দল। ভারতের মাটিতে অনুষ্ঠিত সেই আসরে ৬ ম্যাচে ১৮ গোল করে সর্বোচ্চ গোলদাতা হন আমিরুল, করেন পাঁচটি হ্যাটট্রিক। চার ম্যাচে হন ম্যাচসেরা। তাঁর নৈপুণ্যেই বাংলাদেশ জেতে চ্যালেঞ্জার ট্রফি।

ছবির গল্পে সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠান

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

বিশ্বকাপের পাঁচ হ্যাটট্রিকের নায়ক নিজের এই পুরস্কার উৎসর্গ করেছেন সতীর্থদের, ‘আমি আমার সতীর্থদের এই পুরস্কার উৎসর্গ করতে চাই। এই সাফল্য তাদের জন্যই। এর পেছনে তাদের অবদানই সবচেয়ে বেশি।’তাঁর চুলের স্টাইলের রহস্য কী, সেটাও জানা যাক। হামজাকে কি অনুসরণ করেন আমিরুল? উত্তরটা অবশ্য অন্য রকম। বললেন, ‘বিকেএসপিতে থাকতে চুল ছোট রাখতে হতো। বিশ্ববিদ্যালয়ে থাকার সময় চুল বড় করা শুরু করি। হামজা ভাই আসার পর আমার চুল আরও বেশি মানুষের নজরে এসেছে।’  জাতীয় দলের হয়ে দুটি টুর্নামেন্ট খেলেছেন আমিরুল। ২০২৩ হাংঝু এশিয়ান গেমসে অভিষেকের পর খেলেছেন ২৫টি আন্তর্জাতিক ম্যাচ। সামনে লক্ষ্য দেশের জন্য আরও পরিশ্রম করে আরও ভালো কিছু উপহার দিতে চান এই তরুণ তারকা।

আড়ালে থাকা মানুষকে আজীবন সম্মাননা

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘পুরস্কারটা সতীর্থদের উৎসর্গ করছি’

প্রকাশের সময় : ০১:০০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬