বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

বোঁচাগঞ্জে গ্রাম আদালতের সক্ষমতা বৃদ্ধিতে আলোচনা সভা

বোঁচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৪:৪৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 7

দিনাজপুরের বোঁচাগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১২টায় উপজেলার ৪ নম্বর আটগাঁও ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউরোপীয় ইউনিয়ন, ইউএনডিপি বাংলাদেশ ও বাংলাদেশ সরকারের অর্থায়নে এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর সহযোগিতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. তুরিন তানভীর চৌধুরী (বিতু)।

সভায় বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আনছারুল হক, ইউপি সদস্য মো. মকলেছুর রহমান, ফণীভূষণ দেবশর্মা, মো. বাবুল, আজিম উদ্দীন, মো. মজিবর রহমান, মো. গোলাম মোস্তফা, দেলোয়ারা বেগম, সুরুবালা ও সামিনা আক্তার। এ ছাড়া শিক্ষক ফেরদৌস রহমান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে মো. নুর আলম, মামুনুর রশিদ, মো. রফিকুল আলম ও মামুনুর জামান বক্তব্য দেন।

সভায় গ্রাম আদালতের কার্যক্রম, গুরুত্ব ও কার্যকারিতা তুলে ধরেন ইএসডিওর গ্রাম আদালত প্রকল্পের কো-অর্ডিনেটর মৌসুমী আক্তার।

বক্তারা বলেন, কার্যক্রম ও পরিসংখ্যানের দিক থেকে আটগাঁও ইউনিয়ন গ্রাম আদালত পিছিয়ে রয়েছে। গ্রাম আদালতকে সক্রিয় ও কার্যকর করতে পাড়া-মহল্লার প্রচলিত সালিশের পরিবর্তে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের শরণাপন্ন হতে হবে। এতে একদিকে গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল হবে, অন্যদিকে সাধারণ মানুষ সহজে ও স্বল্প খরচে ন্যায়বিচার পাওয়ার সুযোগ পাবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বোঁচাগঞ্জে গ্রাম আদালতের সক্ষমতা বৃদ্ধিতে আলোচনা সভা

প্রকাশের সময় : ০৪:৪৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬